যানজটে আটকে হাসপাতালে পৌঁছাতে না পেরে সড়কেই সন্তান প্রসব, নবজাতক এনআইসিইউতে
ঢাকার সাভারে তীব্র যানজট ও সড়কের বিশৃঙ্খলার কারণে হাসপাতালে পৌঁছাতে না পেরে সড়কের মধ্যেই সন্তান প্রসব করেছেন এক অন্তঃসত্ত্বা নারী। পরে স্থানীয় একটি হাসপাতালের কর্মীরা মা ও নবজাতককে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।
ঘটনাটি ঘটে রোববার (২ আগস্ট) সন্ধ্যায় সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকার সিটি সেন্টারের সামনে।
প্রসূতি মোসা. রাজিয়া খাতুন (৩২) সাভার পৌর এলাকার ভাটপাড়ার বাসিন্দা। বর্তমানে তিনি সুস্থ থাকলেও সময়ের আগেই জন্ম নেওয়ায় নবজাতককে হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র (এনআইসিইউ)-তে ভর্তি রাখা হয়েছে।
নবজাতকের বাবা আমীর হামজা জানান, হাসপাতালটি মাত্র দুই মিনিটের দূরত্বে ছিল। কিন্তু ভয়াবহ যানজটের কারণে ১০ থেকে ১৫ মিনিট সড়কে আটকে থাকতে হয়। এর মধ্যেই প্রসববেদনা তীব্র হয়ে ওঠে এবং রাস্তার মধ্যেই সন্তান জন্ম নেয়।
স্থানীয়দের সহায়তা ও হাসপাতালের কর্মীদের দ্রুত উদ্যোগে মা ও নবজাতককে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকদের তত্ত্বাবধানে বর্তমানে দুজনই চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন