ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

শিরোনাম: ভূরুঙ্গামারীতে অধিক দামে সার বিক্রির চেষ্টা: মোবাইল কোর্টে জরিমানা, প্রশাসন ও নেতৃবৃন্দের সময়োপযোগী পদক্ষেপে স্বস্তি

জিয়ানগরে গ্যাসবাহী জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবাসহ গ্রেফতার ১, নগদ লক্ষাধিক টাকা উদ্ধার

পল্লবীতে মুদি দোকানদারের কাছে ৫ লাখ টাকা চাঁ'দা দাবি, আশিকের বিরুদ্ধে থানায় অভিযোগ

জিয়ানগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পোনামাছ অবমুক্ত ও বৃক্ষরোপণ

ভূরুঙ্গামারীতে এনসিপির ৩ মাসের আংশিক কমিটিতে আহ্বায়ক মাহফুজুল ইসলাম কিরণ  , সদস্য সচিব মোর্শেদুর রহমান  আনিস

‎নোয়াখালীর পরিচিত রিকশাওয়ালার বাঁধ অপসারণ

হাতিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধ'র্ষণের অভিযোগ, জামায়াত কর্মি গ্রেপ্তার

গ্যাস সংকটে কারখানায় ছুটি, বন্ধ উৎপাদন

গ্যাস সংকটে কারখানায় ছুটি, বন্ধ উৎপাদন

জিয়ানগরে কমিউনিটি পুলিশিং সভা: মাদক-সন্ত্রাস দমনে কঠোর অবস্থানের ঘোষণা

পিরোজপুরের জিয়ানগর উপজেলার ইন্দুরকানী থানায় মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) বেলা সাড়ে ১১টায় ইন্দুরকানী থানা সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। 

ইন্দুরকানী কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহমেদ এর সভাপতিত্বে 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মহব্বত খান, জিয়ানগর উপজেলা জামায়াতের আমির মাওলানা আলী হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচ এম ফারুক হোসাইন, মাস্তান হাফিজ, জিয়ানগর সরকারি কলেজের প্রভাষক জাকারিয়া হোসেন, এম ইউ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিন গাজী, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ আতিকুর রহমান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. শাহিদুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দেলোয়ার হোসেন, বালিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল তালুকদার, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, পাড়েরহাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, পত্তাশী ইউনিয়ন বিএনপির সভাপতি খান মো. কবির হোসেন, চন্ডিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. দুলাল ফকির, সাংগঠনিক সম্পাদক মো. ইউনূচ আকন, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবুল কালাম মৃধা, ছাত্রদলের আহ্বায়ক মো. আল আমিন হোসেন এবং স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব জুয়েল রানা প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান বলেন, "অপরাধী যে-ই হোক, সে কোনো দলের নয়; অপরাধীর একটাই পরিচয়—সে অপরাধী।" তিনি মাদক ও সন্ত্রাস নির্মূলে ইন্দুরকানী থানা পুলিশকে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

তিনি বলেন, কিশোর গ্যাং প্রতিরোধে প্রতিটি এলাকায় পুলিশের টহল জোরদার করা হবে। সন্ধ্যা ৭টার পর কোনো শিক্ষার্থী বাহিরে থাকতে পারবে না যাদেরকে পাবো জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসবো এবং রাত ১২টার পরে যাদের পাবো তাদেরকে ধরে থানায় নিয়ে আসবো কারন তখন কোনো ভদ্রলোকের বাহিরে কাজ থাকতে পারে না। এছাড়াও  যেসব এলাকায় মাদক সেবন ও কেনাবেচা হয়, সেখানে নিয়মিত পুলিশি টহল পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে তথ্য দিতে সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। এ লক্ষ্যে তিনি নিজের সরকারি মোবাইল নম্বর সবার জন্য উন্মুক্ত রেখে গোপন তথ্য সরাসরি জানানোর আহ্বান জানান। তিনি বলেন, জনগণের সহযোগিতা ছাড়া মাদক ও অপরাধ দমন কার্যক্রমকে আরও কার্যকর করা সম্ভব নয়।

সভায় বক্তারা মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে পুলিশ ও জনগণের সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গঠনে কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও শক্তিশালী করার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

জিয়ানগরে কমিউনিটি পুলিশিং সভা: মাদক-সন্ত্রাস দমনে কঠোর অবস্থানের ঘোষণা

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল