ডি এস কে টিভি চ্যানেল

ধর্ম

মোকামতলায় জন্মাষ্টমীতে মঙ্গলশোভা যাত্রা উদযাপিত

মোকামতলায় জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।  ‎বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মোকামতলা উপজেলা শাখা আয়োজিত মহবতার দেবতা শ্রী কৃষের শুভ জন্মদিন উপলক্ষে নানা ভাবে জন্মাষ্টমী উদযাপন করেছে সনাতন ধর্মাবলম্বী কয়েকহাজার মানুষ।   ‎ ‎আজ (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টায় বগুড়ার মোকামতলা কেন্দ্রীয় মন্দির থেকে আনন্দ র‍্যালি ও পদচারণ শুরু হয়ে মোকামতলা বন্দরের সোনাতলা রোড থেকে জয়পুরহাট রাস্তার মোড় পর্যন্ত বর্ণাঢ্য  র‍্যালিতে  হাজারো মানুষের অংশগ্রহণে ধর্মীয় শোভাযাত্রা পালিত হয়েছে। ‎  এতে হিন্দুধর্মালম্বী শিশু,কিশোর,নারী পুরুষ সকলে নানা সাজে সজ্জিত, বিচিত্র ফেস্টুন, প্রতীকী  চিহ্নে মঙ্গল শোভাযাত্রায় অংশ নিতে দেখা যায়।  র‍্যালি শেষে মোকামতলা বাজারের কেন্দ্রীয়  মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে এক আলোচনা সভা। ‎  আলোচনা সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মোকামতলা শাখার সম্মানিত সভাপতি  ও  ট্রাস্টি সদস্য বাবু শুভ্র শংকর প্রসাদ  বলেন,  শ্রীকৃষ্ণের শুভ জন্মদিনে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষের শুভকামনা চেয়ে এই বর্নাঢ্য  রেলি। বাংলাদেশকে সুগঠিত ও  অস্প্রদায়িক দেশ হিসেবে গড়তে সকলকে একসাথে কাজ করার প্রত্যয় প্রয়োজন।  ‎‎সাধারণ সম্পাদক বাবু পংকজ চক্রবর্তী সহ বিভিন্ন ইউনিয়নের ভক্তবৃন্দরা  ও সাধারণ মানুষ জন্মাষ্টমীর মঙ্গলযাত্রা শোভা যাত্রায় উপস্থিত ছিলেন। ‎ ‎ ‎ ‎ ‎

মোকামতলায় জন্মাষ্টমীতে মঙ্গলশোভা যাত্রা উদযাপিত