ককরোচ আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে চায় মোদি সরকার
ভারতে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষা সংস্কার এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে চলমান ককরোচ আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে মোদি সরকার।
বৃহস্পতিবার (২৩ জুলাই) এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বলেছেন, বুধবার (২২ জুলাই) বিকেল থেকে ককরোচ জনতা পার্টি (সিজেপি) ও ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের কাছে আলোচনার জন্য চারটি আনুষ্ঠানিক প্রস্তাব পাঠানো হয়েছে।
তিনি বলেন, সরকার যেকোনো সময় আলোচনার জন্য প্রস্তুত এবং এটি আন্দোলনরত তরুণদের প্রতি একটি স্থায়ী আমন্ত্রণ। আন্দোলনকারীদের সুবিধাজনক সময়েই সব বিষয়ে খোলামেলা আলোচনা করতে চায় সরকার।
সরকারের এ উদ্যোগকে চলমান সংকট সমাধানে সংলাপের প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। তবে আন্দোলনকারীদের পক্ষ থেকে প্রস্তাবের বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া এখনো জানানো হয়নি।
উল্লেখ্য, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দেশজুড়ে শিক্ষাব্যবস্থা সংস্কারের দাবি জোরালো হয়ে ওঠে। একই সঙ্গে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের আন্দোলন অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন