ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

সৌদি আরবে নজরুলের ফাঁ'সি, শোকে রাতেই ফুফুর মৃ'ত্যু! এক 'মৃত্যুদণ্ডে নিভে গেল দুটি প্রাণের গল্প

মাত্র ৫০০ টাকার বাজি! জীবন্ত শালিক খাওয়ার অভিযোগে জামালপুরে অটোরিকশাচালক আটক

ধানমন্ডিতে বৃদ্ধকে মারধর ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় অভিযুক্ত যুবক আটক, দায়িত্বে অবহেলায় এএসআই প্রত্যাহার

গভীর রাতে ফোন পেয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন স্বামী, সকালে মিলল ক্ষ'তবি'ক্ষত মর'দেহ!

সৌদি প্রবাসীর লাগেজ থেকে উধাও মূল্যবান মালামাল, বিমানবন্দরে অসহায় হয়ে কান্নায় ভেঙে পড়লেন প্রবাসী!

পটুয়াখালীর মির্জাগঞ্জে ডোবা থেকে উদ্ধার নিখোঁজ শিশু রোজা মনির ম'রদেহ

বিয়ের প্রতিশ্রুতিতে ১২ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ!

৫ বছরের কন্যাসন্তানকে রেখে যুবকের সঙ্গে মায়ের পলায়ন

ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন গাজী নজরুলের স্ত্রী ও শ্বশুর

আমরা একবারই এসেছি এখানে : ধরা পড়ার পর গাজী নজরুল

ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন গাজী নজরুলের স্ত্রী ও শ্বশুর, দাবি—‘মরিয়ম তাঁর বৈধ স্ত্রী’

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওকে কেন্দ্র করে আলোচনায় থাকা সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে নতুন বক্তব্য দিয়েছেন তাঁর প্রথম স্ত্রী ও দ্বিতীয় স্ত্রীর বাবা।

মঙ্গলবার (২১ জুলাই) এক ভিডিও বার্তায় গাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রী মাকছুদা বেগম বলেন, তাঁর স্বামী গাজী নজরুল ইসলামের সঙ্গে মরিয়মের বৈধভাবে বিয়ে হয়েছে। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যে কুৎসা রটানো হচ্ছে, তার তীব্র প্রতিবাদ জানান তিনি। একই সঙ্গে এ ধরনের অপপ্রচার বন্ধ না হলে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন।

এদিন আরেক ভিডিও বার্তায় মরিয়ম আক্তারের বাবা এস এম মাসুম বিল্লাহ দাবি করেন, গত ১৭ জুন তাঁর বড় মেয়ে মরিয়ম আক্তারের সঙ্গে গাজী নজরুল ইসলামের বিয়ে হয়েছে। তিনি বলেন, বিয়ের সময় গাজী নজরুলের প্রথম স্ত্রীসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। ভাইরাল হওয়া ভিডিও ও ছবি সামাজিকভাবে হেনস্তা করার উদ্দেশ্যে ছড়ানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

এর আগে মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, স্থানীয় কয়েকজন ব্যক্তি গাজী নজরুল ইসলাম ও এক তরুণীকে ঘিরে তাঁদের পরিচয় জানতে চান। তরুণী প্রথমে নিজের পরিচয় দিতে অস্বীকৃতি জানালেও পরে থানায় নেওয়ার কথা বলা হলে নিজের নাম ‘মাহিয়া’ বলে জানান।

ভাইরাল ভিডিওতে আরও দেখা যায়, গাজী নজরুল ইসলাম স্থানীয়দের উদ্দেশে হাত জোড় করে বলেন, “আমরা একবারই এসেছি এখানে।”

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। তবে গাজী নজরুলের প্রথম স্ত্রী ও মরিয়মের বাবার দাবি, ভিডিওটি ঘিরে যেসব অপপ্রচার চলছে, তা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং মরিয়ম গাজী নজরুল ইসলামের বৈধ স্ত্রী।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

আমরা একবারই এসেছি এখানে : ধরা পড়ার পর গাজী নজরুল

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল