ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : রোববার, ১৯ জুলাই ২০২৬

আরব আমিরাতের আল হামরিয়া বন্দরে পাঠানো হবে।

৫৩ হাজার টন প্রাইম স্টিল বিলেট নিয়ে পাকিস্তানের গোয়াদর বন্দরে পৌঁছাল বাংলাদেশি জাহাজ

বাংলাদেশের পতাকাবাহী কার্গো জাহাজ এমভি জাহান ব্রাদার্স-২ ৫৩ হাজার টনের বেশি প্রাইম স্টিল বিলেট নিয়ে পাকিস্তানের গোয়াদর বন্দরে নোঙর করেছে এবং যাত্রা করে শনিবার জাহাজটি বন্দরে পৌঁছায়।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, ট্রান্সশিপমেন্ট কার্যক্রমের অংশ হিসেবে পণ্যগুলো প্রথমে গোয়াদর বন্দরে খালাস করে সাময়িকভাবে সংরক্ষণ করা হবে। এরপর সেগুলো অন্য একটি জাহাজে পুনরায় বোঝাই করে সংযুক্ত আরব আমিরাতের আল হামরিয়া বন্দরে পাঠানো হবে।

গোয়াদর বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান নূর-উল-হক বালোচ বলেন, আঞ্চলিক প্রতিকূলতা থাকা সত্ত্বেও বন্দরের কার্যক্রম ও বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিক রয়েছে। তিনি জানান, নিরাপদ, নির্ভরযোগ্য ও দক্ষ আঞ্চলিক বাণিজ্যকেন্দ্র হিসেবে গোয়াদর বন্দরকে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ চলছে।

এই চালানটি বাংলাদেশ, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে আঞ্চলিক ট্রান্সশিপমেন্ট ও বাণিজ্যিক সংযোগের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

সোমবার, ২০ জুলাই ২০২৬

৫৩ হাজার টন প্রাইম স্টিল বিলেট নিয়ে পাকিস্তানের গোয়াদর বন্দরে পৌঁছাল বাংলাদেশি জাহাজ

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল