ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

চট্টগ্রামে নেতা-কর্মীদের চাপে ভেঙে পড়ল মঞ্চ, অক্ষত অর্থমন্ত্রী

নেতা-কর্মীদের ভিড়ে মঞ্চ ধস, অল্পের জন্য রক্ষা অর্থমন্ত্রী আমির খসরু

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারীতে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে নেতা-কর্মীদের অতিরিক্ত ভিড়ের চাপে মঞ্চ হুড়মুড় করে ভেঙে পড়েছে। তবে এ ঘটনায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ মঞ্চে উপস্থিত সবাই অক্ষত রয়েছেন।

শুক্রবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে দোহাজারীতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী। অনুষ্ঠান চলাকালে নেতা-কর্মীরা একসঙ্গে মঞ্চে উঠে পড়লে অতিরিক্ত চাপের কারণে মঞ্চটি হঠাৎ ভেঙে পড়ে। এতে মুহূর্তের মধ্যে সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তবে দ্রুতই উপস্থিত লোকজন ও নিরাপত্তাকর্মীরা মন্ত্রীসহ অন্যদের নিরাপদ স্থানে সরিয়ে নেন। এতে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ঘটনার পর কিছু সময়ের জন্য অনুষ্ঠান বিঘ্নিত হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

সোমবার, ৩১ আগস্ট ২০২৬

নেতা-কর্মীদের ভিড়ে মঞ্চ ধস, অল্পের জন্য রক্ষা অর্থমন্ত্রী আমির খসরু

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

চট্টগ্রামে নেতা-কর্মীদের চাপে ভেঙে পড়ল মঞ্চ, অক্ষত অর্থমন্ত্রী

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারীতে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে নেতা-কর্মীদের অতিরিক্ত ভিড়ের চাপে মঞ্চ হুড়মুড় করে ভেঙে পড়েছে। তবে এ ঘটনায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ মঞ্চে উপস্থিত সবাই অক্ষত রয়েছেন।

শুক্রবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে দোহাজারীতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী। অনুষ্ঠান চলাকালে নেতা-কর্মীরা একসঙ্গে মঞ্চে উঠে পড়লে অতিরিক্ত চাপের কারণে মঞ্চটি হঠাৎ ভেঙে পড়ে। এতে মুহূর্তের মধ্যে সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তবে দ্রুতই উপস্থিত লোকজন ও নিরাপত্তাকর্মীরা মন্ত্রীসহ অন্যদের নিরাপদ স্থানে সরিয়ে নেন। এতে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ঘটনার পর কিছু সময়ের জন্য অনুষ্ঠান বিঘ্নিত হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল