বৈদেশিক উচ্চশিক্ষা পরামর্শদান খাতের সুশাসন, শিক্ষার্থী সুরক্ষা ও আন্তর্জাতিক মানসম্পন্ন নিয়ন্ত্রক কাঠামো প্রণয়নের আহ্বান
সাম্প্রতিক সময়ে বৈদেশিক উচ্চশিক্ষার সুযোগ প্রদানের নামে কিছু অনুমোদনহীন ও অসাধু প্রতিষ্ঠানের প্রতারণা, আর্থিক জালিয়াতি এবং শিক্ষার্থী ও অভিভাবকদের হয়রানির ঘটনায় Foreign Admission & Career Development Consultants Association of Bangladesh (FACD-CAB) গভীর উদ্বেগ প্রকাশ করছে। এই ধরনের বিচ্ছিন্ন হলেও গুরুতর অনিয়ম শুধু ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও পরিবারের আর্থিক ও মানসিক ক্ষতির কারণ নয়; বরং বাংলাদেশের বৈদেশিক উচ্চশিক্ষা পরামর্শদান খাতের আন্তর্জাতিক ভাবমূর্তি, দেশের সুনাম এবং দীর্ঘদিন ধরে সততা, পেশাদারিত্ব ও নৈতিকতা বজায় রেখে কাজ করে আসা বৈধ প্রতিষ্ঠানগুলোর বিশ্বাসযোগ্যতাকেও প্রশ্নবিদ্ধ করছে। FACD-CAB দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, বৈদেশিক উচ্চশিক্ষা পরামর্শদান একটি গুরুত্বপূর্ণ জাতীয় সেবা খাত। দেশের মানবসম্পদ উন্নয়ন, আন্তর্জাতিক শিক্ষা সহযোগিতা এবং বৈশ্বিক প্রতিযোগিতায় দক্ষ জনশক্তি গড়ে তোলার ক্ষেত্রে এই খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে এই খাতকে একটি আধুনিক, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও আইনসমাত নিয়ন্ত্রক কাঠামোর আওতায় আনা সময়ের অপরিহার্য দাবি।
FACD-CAB পুনরায় স্পষ্টভাবে জানাতে চায় যে, সাম্প্রতিক আলোচিত প্রতারণার ঘটনায় অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো সংগঠনের সদস্য নয়। সংগঠন কোনো ধরনের প্রতারণামূলক, বিভ্রান্তিকর বা অনৈতিক কার্যক্রমকে সমর্থন করে না এবং ভবিষ্যতেও এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে Zero Tolerance Policy অনুসরণ করবে। সংগঠনটি সদস্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে পেশাগত নৈতিকতা, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণের সংস্কৃতি আরও সুদৃঢ় করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একই সঙ্গে শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য তথ্য যাচাই, সচেতনতা বৃদ্ধি এবং অভিযোগ গ্রহণ ও প্রতিকার ব্যবস্থাকে আরও কার্যকর করার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।
FACD-CAB সকল শিক্ষার্থী ও অভিভাবকের প্রতি বিনীত আহ্বান জানাচ্ছে-
> কোনো প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পূর্বে অবশ্যই প্রতিষ্ঠানের নিবন্ধন, সুনাম, আন্তর্জাতিক অংশীদারিত্ব এবং আইনগত বৈধতা যাচাই করুন।
> বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি কখনোই নগদ (Cash) পরিশোধ করবেন না। টিউশন ফি অবশ্যই শিক্ষার্থীর নিজস্ব ব্যাংক হিসাব অথবা বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত অফিসিয়াল ব্যাংকিং বা ডিজিটাল পেমেন্ট চ্যানেলের মাধ্যমে পরিশোধ করুন, যাতে প্রতিটি লেনদেনের স্বচ্ছতা, নিরাপত্তা ও ট্রেসেবিলিটি নিশ্চিত হয়।
> লিখিত চুক্তিপত্র, অফিসিয়াল মানি রিসিপ্ট, বিশ্ববিদ্যালয় কর্তৃক ইস্যুকৃত অফার লেটার, CAS/COE অথবা অন্যান্য প্রাসঙ্গিক নথি যথাযথভাবে যাচাই না করে কোনো আর্থিক লেনদেন করবেন না। > শুধুমাত্র দ্রুত বিদেশে যাওয়ার আকাঙ্ক্ষার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ না করে নিজের শিক্ষাগত যোগ্যতা, আর্থিক সক্ষমতা, ভবিষ্যৎ
ক্যারিয়ার পরিকল্পনা এবং গন্তব্য দেশের নীতিমালা বিবেচনা করে উপযুক্ত দেশ, বিশ্ববিদ্যালয় ও শিক্ষা কর্মসূচি নির্বাচন করুন। > যেকোনো সিদ্ধান্ত গ্রহণের পূর্বে নির্ভরযোগ্য উৎস থেকে তথ্য যাচাই করুন এবং প্রয়োজনে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়, দূতাবাস অথবা
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করে তথ্য নিশ্চিত করুন।
বৈদেশিক উচ্চ শিক্ষা পরামর্শদান খাতে সুশাসন ও পেশাগত মান নিশ্চিত করতে FACD-CAB নিম্নোক্ত বিষয়গুলোকে সর্বোচ্চ
অগ্রাধিকার দিচ্ছেন
> খাতে স্বচ্ছতা জবাবদিহিতা ও নৈতিক মানদণ্ড প্রতিষ্ঠা ও বাস্তবায়ন।
> সদস্য প্রতিষ্ঠানগুলোর জন্য প্রণীত আচরণবিধি কঠোরভাবে অনুসরণ ও তদারকি।
> শিক্ষার্থী ও অভিভাবকদের সঠিক নির্ভরযোগ্য ও যাচাই-বাছাইকৃত তথ্য প্রদা নিষেধ করা।
> সদস্য প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম নিয়মিত মূল্যায়ন এবং সাংগঠনিক শৃঙ্খলা প্রতিষ্ঠান করা।
> সরকার বিশ্ববিদ্যালয় বিদেশী দূতাবাস শিক্ষা প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে কার্যকর সমন্বয় জোরদার করা।
> প্রতারণা ও যেকোনো ধরনের অনিয়ম প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং তথ্যভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা।
> প্রয়োজনে আইন প্রণয়নকারী ও প্রয়োগকারী এবং নিয়ন্ত্রক কারী সংস্থা কে পূর্ণ সহযোগিতা প্রদান।
সমাপনী বক্তব্যঃ
FACD-CAB বিশ্বাস করে, সরকার, নিয়ন্ত্রক সংস্থা, বিশ্ববিদ্যালয়, বিদেশি দূতাবাস, গণমাধ্যম এবং বৈধ শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠানসমূহের সমন্বিত উদ্যোগের মাধ্যমেই একটি নিরাপদ, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও আন্তর্জাতিক মানসম্পন্ন বৈদেশিক উচ্চশিক্ষা পরামর্শদান ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব।
জাতির ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে, শিক্ষার্থীদের স্বপ্নের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বাংলাদেশের আন্তর্জাতিক মর্যাদা আরও সুদৃঢ় করতে এখনই একটি কার্যকর নীতিমালা ও শক্তিশালী নিয়ন্ত্রক কাঠামো প্রতিষ্ঠা সময়ের অপরিহার্য দাবি।
Foreign Admission & Career Development Consultants Association of Bangladesh (FACD-CAB) এ লক্ষ্যে সরকার, নীতিনির্ধারণী প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক অংশীদার, গণমাধ্যম এবং সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডারের সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে এবং সর্বাত্মক সহযোগিতা প্রদান করতে দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ।

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন