জমির উদ্দিন আমাদের কঠিন সময়ে পরম সহানুভূতিশীল ছিলেন: জামায়াত আমির
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক স্পিকার ও জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার (১২ জুলাই) সকাল ১১টায় দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার সুপ্রিম কোর্টের একজন খ্যাতিমান সিনিয়র আইনজীবী এবং পরিচ্ছন্ন ও দেশপ্রেমিক রাজনীতিবিদ হিসেবে দীর্ঘদিন নিষ্ঠার সঙ্গে পেশাগত ও রাজনৈতিক দায়িত্ব পালন করেছেন।
শোকবার্তায় ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালনকালে জমির উদ্দিন সরকার সর্বমহলে সমাদৃত ছিলেন। তিনি আরও বলেন, ফ্যাসিবাদী শাসনামলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে যখন বিভিন্ন আইনি হয়রানি ও নিপীড়ন চলছিল, তখন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার তাদের প্রতি সহানুভূতিশীল ছিলেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মূল্যবান পরামর্শ দিয়েছেন।
তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বুধবার, ২৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন