ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : শুক্রবার, ১০ জুলাই ২০২৬

কুড়িগ্রামে সিএনজি চালক ও মালিক সমিতির সড়ক অবরোধ: দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

 ফ্যামিলি কার্ডের কথা বলে, সরকার  মুলা ঝুলিয়ে নিত্যপণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে।

ভূরুংগামারীর বাসস্ট্যান্ডের মুগ্ধ আবাসিক হোটেলে পুলিশের অভিযান: ৭০০০ পিস ইয়াবাসহ মাদকচক্রের তথ্য উদঘাটন, ভ্রাম্যমাণ আদালতে সাজা

ভূরুঙ্গামারীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: পাঁচ বছরে পাঁচ লাখ গাছের চারা বিতরণের ঘোষণা....

প্রকাশ হলো কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি, সভাপতি নাহিদ সাধারণ সম্পাদক জাকারিয়া খান মুরাদ

কুড়িগ্রামে ছাত্রশিবিরের উদ্যোগে ৫০০ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও উপহার প্রদান।

কুড়িগ্রামের সন্তান এ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় কুড়িগ্রামে আনন্দ মিছিল।

কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি হাসান আলী, সাধারণ  সম্পাদক   সহিদুজ্জামান   রাসেল

কুড়িগ্রামে গ্রীনহাউজ পদ্ধতিতে গাঁ'জা চাষ, পুলিশের অভিযানে প্রায় অর্ধশতাধিক গাঁ'জা গাছ উদ্ধার

DSK Tv Chenel

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের সীমান্তবর্তী দক্ষিণ বাঁশজানি গ্রামে গ্রীনহাউজ (তাপপ্রতিরোধী তারজালি বেষ্টনী) পদ্ধতিতে অবৈধভাবে গাঁজা চাষের অভিযোগে অভিযান চালিয়ে প্রায় অর্ধশতাধিক ছোট-বড় আকারের গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন-এর উপস্থিতিতে ভূরুঙ্গামারী থানার একটি দল দক্ষিণ বাঁশজানি গ্রামের একটি সুপারি বাগানে অভিযান পরিচালনা করে। সেখানে তাপপ্রতিরোধী তারজালি বেষ্টনী নির্মাণ করে অত্যন্ত যত্নের সঙ্গে গাঁজা গাছের আবাদ করা হচ্ছিল বলে পুলিশ জানায়।

পুলিশ জানায়, এ ঘটনায় অভিযুক্তরা হলেন দক্ষিণ বাঁশজানি গ্রামের মৃত জাফর আলীর ছেলে মো. জামাল উদ্দিন (৫০) এবং তার ছেলে মো. রুবেল হোসেন (২৫)। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা সীমান্তের কাঁটাতারের নিচের ড্রেনেজ লাইন ব্যবহার করে ভারতের দিকে পালিয়ে যায়।

অভিযানে উদ্ধার করা গাঁজা গাছের পাশাপাশি গাছ পরিচর্যার জন্য বিশেষভাবে নির্মিত তাপমাত্রা ও বৃষ্টি প্রতিরোধী বেষ্টনীও জব্দ করা হয়েছে। জব্দকৃত আলামত থানায় হস্তান্তর করা হয়েছে

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত পিতা-পুত্রের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হবে।

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, “সীমান্তবর্তী এলাকার মাদক কারবারিরা ভারতীয় গাঁজার বিকল্প বাজার তৈরির উদ্দেশ্যে নিজেরাই গাঁজা চাষের চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

কুড়িগ্রামে গ্রীনহাউজ পদ্ধতিতে গাঁ'জা চাষ, পুলিশের অভিযানে প্রায় অর্ধশতাধিক গাঁ'জা গাছ উদ্ধার

প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

featured Image

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের সীমান্তবর্তী দক্ষিণ বাঁশজানি গ্রামে গ্রীনহাউজ (তাপপ্রতিরোধী তারজালি বেষ্টনী) পদ্ধতিতে অবৈধভাবে গাঁজা চাষের অভিযোগে অভিযান চালিয়ে প্রায় অর্ধশতাধিক ছোট-বড় আকারের গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন-এর উপস্থিতিতে ভূরুঙ্গামারী থানার একটি দল দক্ষিণ বাঁশজানি গ্রামের একটি সুপারি বাগানে অভিযান পরিচালনা করে। সেখানে তাপপ্রতিরোধী তারজালি বেষ্টনী নির্মাণ করে অত্যন্ত যত্নের সঙ্গে গাঁজা গাছের আবাদ করা হচ্ছিল বলে পুলিশ জানায়।

পুলিশ জানায়, এ ঘটনায় অভিযুক্তরা হলেন দক্ষিণ বাঁশজানি গ্রামের মৃত জাফর আলীর ছেলে মো. জামাল উদ্দিন (৫০) এবং তার ছেলে মো. রুবেল হোসেন (২৫)। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা সীমান্তের কাঁটাতারের নিচের ড্রেনেজ লাইন ব্যবহার করে ভারতের দিকে পালিয়ে যায়।

অভিযানে উদ্ধার করা গাঁজা গাছের পাশাপাশি গাছ পরিচর্যার জন্য বিশেষভাবে নির্মিত তাপমাত্রা ও বৃষ্টি প্রতিরোধী বেষ্টনীও জব্দ করা হয়েছে। জব্দকৃত আলামত থানায় হস্তান্তর করা হয়েছে

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত পিতা-পুত্রের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হবে।

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, “সীমান্তবর্তী এলাকার মাদক কারবারিরা ভারতীয় গাঁজার বিকল্প বাজার তৈরির উদ্দেশ্যে নিজেরাই গাঁজা চাষের চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল