জুলাইকে কটাক্ষ করলে ‘জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে’—টকশোতে ছাত্রদল নেতা আবিদুলের মন্তব্য
ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এবং গত ডাকসু নির্বাচনে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান জুলাই আন্দোলন নিয়ে মন্তব্য করতে গিয়ে বিতর্কিত বক্তব্য দিয়েছেন।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে তিনি বলেন, ‘জুলাইকে যারা কটাক্ষ করতে চাইবে, অস্বীকার করতে চাইবে কিংবা বিভিন্ন ভাষা ব্যবহার করে জুলাইকে অবহেলিত করতে চাইবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে।’
তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে বক্তব্যটি নিয়ে ছাত্রদলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বুধবার, ১৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন