ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : বুধবার, ১৭ জুন ২০২৬

মানবতাবিরোধী অপরাধে কাদের-নাছিম-আরাফাত-পরশসহ ৭ জনের মৃ'ত্যুদণ্ড

মতলব দক্ষিণে কিশোরীকে ধ'র্ষণ ভিডিও ভাইরাল, গনপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

বিদ্যুৎ নেই, মোবাইলের আলোয় ৩ ঘণ্টা সিজার! নবজাতকের মৃ'ত্যু, গুরুতর অসুস্থ মা

আনন্দের বদলে কা'ন্না, জন্মের পরই মা'রা গেল জমজ সন্তান—ক্লিনিকের বিরুদ্ধে পরিবারের অভিযোগ

শেখ হাসিনাকে ফেরত পাঠালেই আইন অনুযায়ী গ্রেপ্তার করা হবে: শামা ওবায়েদ

গুলশান সেন্ট্রাল পার্কের ব্যবস্থাপনা চুক্তি কেন বেআইনি ঘোষণা করা হবে না : হাইকোর্টের রুল

ঘুমন্ত বাবাকে ছু'রিকাঘাতের পর কু'পিয়ে হ'ত্যার অভিযোগ, বাধা দিতে গিয়ে মা-ভাইও আহ'ত

পল্লবীতে মুদি দোকানদারের কাছে ৫ লাখ টাকা চাঁ'দা দাবি, আশিকের বিরুদ্ধে থানায় অভিযোগ

মতলবে ইয়া'বা-গাঁ'জাসহ আর্জেন্টিনা সমর্থক গ্রেফ'তার

পৃথক অভিযানে আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক হিসেবে পরিচিত জহিরুল ইসলামসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

চাঁদপুরের মতলব দক্ষিণে মাদকবিরোধী পৃথক অভিযানে আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক হিসেবে পরিচিত জহিরুল ইসলামসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে ১৩১ পিস

ইয়াবা ট্যাবলেট ও ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৭ জুন) রাতে মতলব দক্ষিণ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে বৃহস্পতিবার (১৮ জুন) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান মানিকের নির্দেশনায় এসআই (নিরস্ত্র) সুজিত চন্দ্র দে সঙ্গীয় ফোর্স নিয়ে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চরমুকুন্দি এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ফরিদ সওদাগরের বাড়ি থেকে সুমন সওদাগর (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশের তথ্যমতে, সুমন সওদাগরের বিরুদ্ধে মতলব দক্ষিণ থানায় তিনটি মাদক মামলা রয়েছে। অপরদিকে, এসআই মো. ইউনুছ মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে মোবারকদী গ্রামের বায়তুল মামুর জামে মসজিদ সংলগ্ন মাঠ এলাকায় অভিযান চালান। এ সময় বিষ্ণুপুর ইউনিয়নের ধনপদ্দি গ্রামের মৃত কেরামত আলীর ছেলে মো. জহিরুল ইসলামকে (৪৫) গ্রেফতার করা হয়। স্থানীয়ভাবে তিনি আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক হিসেবে পরিচিত।

তল্লাশিকালে তার কাছ থেকে ১৩১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জহিরুল ইসলামের বিরুদ্ধে সাতটি মাদক মামলাসহ মোট ১০টি মামলা রয়েছে।

মতলব দক্ষিণ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান মানিক বলেন, “১৩১ পিস ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, মাদক নির্মূলে মতলব দক্ষিণ থানা পুলিশের নিয়মিত অভিযান ভবিষ্যতেও জোরদার থাকবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

মতলবে ইয়া'বা-গাঁ'জাসহ আর্জেন্টিনা সমর্থক গ্রেফ'তার

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল