ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : শুক্রবার, ১২ জুন ২০২৬

নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার নতুন কমিটি গঠন।

রাজমিস্ত্রি থেকে বিসিএস ক্যাডার: সংগ্রামের প্রতিটি ধাপ জয় করে অনুপ্রেরণার নাম জুয়েল আলী

রাষ্ট্রপতির পদত্যাগপত্রের ভাষা ‘অস্বাভাবিক’, সন্দেহ শিশির মনিরের

ফ্যা'সিবাদ কায়েম করলে জনগণ ছাড়বে না’— সরকারকে ডা. শফিকুর রহমানের হুঁশি'য়ারি

৩৬ দিন সাগরে ভেসে ছিলেন শ্রীলঙ্কার বাবা-ছেলে, উদ্ধার করলেন মহেশখালীর জেলেরা

নোয়াখালী মেডিকেল কলেজ নির্মাণে গণপূর্তের নির্বাহী প্রকৌশলী কামরুলের ২৫৪ কোটি টাকার টেন্ডার জালিয়াতির অভিযোগ   ‎

পা হারিয়েও শেষ হয়নি দু'র্ভোগ, মাম'লার বোঝা কাঁধে নিয়ে আদালতে আট ভুক্তভোগী

আপনি আসুন, যুব সমাজ ফাঁ'সির রশি নিয়ে প্রস্তুত— শেখ হাসিনাকে জামায়াত আমির

নোয়াখালী পুলিশ সুপার বদলি, নবাগত এসপি এন এম নাসিরুদ্দিন

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) টি.এম মোশাররফ হোসেনকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে। একই আদেশে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিনকে নোয়াখালীর নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

‎বৃহস্পতিবার (১১ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। উপসচিব নাসরীন সুলতানা স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে এই বদলির আদেশ দেওয়া হয়।

‎প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিনকে নোয়াখালীর পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। অপরদিকে, নোয়াখালীর বর্তমান পুলিশ সুপার টি.এম মোশাররফ হোসেনকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে।

‎এ বিষয়ে বক্তব্য জানতে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) টি.এম মোশাররফ হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

‎উল্লেখ্য, সম্প্রতি নোয়াখালী জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ দেখা দেয়। গত এক সপ্তাহে জেলার বিভিন্ন স্থানে চাঞ্চল্যকর চারটি হত্যাকাণ্ডসহ একাধিক অপরাধ সংঘটিত হয়। এসব ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশের পরিপ্রেক্ষিতে এই বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

সোমবার, ২৭ জুলাই ২০২৬

নোয়াখালী পুলিশ সুপার বদলি, নবাগত এসপি এন এম নাসিরুদ্দিন

প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

featured Image

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) টি.এম মোশাররফ হোসেনকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে। একই আদেশে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিনকে নোয়াখালীর নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

‎বৃহস্পতিবার (১১ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। উপসচিব নাসরীন সুলতানা স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে এই বদলির আদেশ দেওয়া হয়।

‎প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিনকে নোয়াখালীর পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। অপরদিকে, নোয়াখালীর বর্তমান পুলিশ সুপার টি.এম মোশাররফ হোসেনকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে।

‎এ বিষয়ে বক্তব্য জানতে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) টি.এম মোশাররফ হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

‎উল্লেখ্য, সম্প্রতি নোয়াখালী জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ দেখা দেয়। গত এক সপ্তাহে জেলার বিভিন্ন স্থানে চাঞ্চল্যকর চারটি হত্যাকাণ্ডসহ একাধিক অপরাধ সংঘটিত হয়। এসব ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশের পরিপ্রেক্ষিতে এই বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল