ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

গুলশান সেন্ট্রাল পার্কের ব্যবস্থাপনা চুক্তি কেন বেআইনি ঘোষণা করা হবে না : হাইকোর্টের রুল

ভরা মৌসুমেও নোয়াখালীতে ইলিশের সংকট, কেজি ৩ হাজার টাকা

সৎ মায়ের হাতে নির্যাতনের অভিযোগ, অবশেষে আপন মায়ের কোলে রুবিনা

বাবা, আমাকে বাঁচাও”—টাকার অভাবে বন্ধ আড়াই বছরের তাওসিফের চিকিৎসা

ইচ্ছাশক্তির জয়! এক পায়ে লাফিয়ে স্কুলে যাওয়া ভাইরাল রাগিণী পেল নতুন সাইকেল

‘শিক্ষা হলো ছাত্র, শিক্ষক ও অভিভাবকের ত্রিপক্ষীয় চুক্তি’ ব্রাহ্মণবাড়িয়ায় এমপি এম এ হান্নান

চারজনই অসুস্থ, পরিবারের ভার বিশ্ববিদ্যালয়পড়ুয়া তিথির কাঁধে—টিউশনি করে চলছে চিকিৎসা ও সংসার

বিয়ের আনন্দের রাতেই বিষাদ, বাসররাতে স্ট্রোকে মারা গেলেন নববিবাহিত বর

কীটনাশক পান করে সোহেল হাওলাদারের মৃ'ত্যু

 পটুয়াখালীর দশমিনা উপজেলায় কীটনাশক পান করে সোহান হাওলাদার (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুন) রাতে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার পূর্ব আলীপুর ইউনিয়নের নয়া ভাঙ্গুলী এলাকার হাওলাদার বাড়ির বাসিন্দা সোহান হাওলাদার সোমবার বিকেল ৪টার দিকে নিজ বাড়িতে কীটনাশক পান করেন। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ১১টার দিকে লেবুখালী সেতু এলাকায় তার মৃত্যু হয়।
পরিবার সূত্রে জানা গেছে, কিছুদিন আগে সোহান হাম রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসা শেষে বাড়ি ফেরার পর থেকে তিনি মানসিকভাবে অস্থির ও ভারসাম্যহীন আচরণ করছিলেন। পরিবারের ধারণা, মানসিক সমস্যার কারণেই তিনি কীটনাশক পান করেন।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ঘটনার সময় সোহানের বাবা-মা বাড়িতে ছিলেন না। একা থাকার সুযোগে তিনি কীটনাশক পান করেন।
স্থানীয় ইউপি সদস্য রবিউল হোসেন বলেন, “সোহান দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। পারিবারিক কলহ বা অন্য কোনো কারণের তথ্য পাওয়া যায়নি। মানসিক ভারসাম্যহীনতার কারণেই এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।”
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম জানান, মৃত্যুর খবর পেয়ে মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

কীটনাশক পান করে সোহেল হাওলাদারের মৃ'ত্যু

প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল