ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : মঙ্গলবার, ১৯ মে ২০২৬

এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় কৃতিত্বের সাথে জিপিএ-৫ A প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের তাৎক্ষণিক মিষ্টিমুখ ও ফুলেল শুভেচ্ছা ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখা।

নদীভাঙনে মানুষের বসতবাড়ি, বাজার, মসজিদ, মন্দির কিংবা শিক্ষাপ্রতিষ্ঠান রক্ষায় সরকার গুরুত্ব দিচ্ছে বলেও জানান পানিসম্পদ প্রতিমন্ত্রী। তিনি বলেন, স্থানীয় সংসদ সদস্য

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস পূর্বনির্ধারিত ‘নালিয়ার দোলা’তেই দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রাম সদর সাব-রেজিস্ট্রি অফিসে নকলনবিশকে হ'ত্যার উদ্দেশ্যে হাম'লা ও রক্তা'ক্ত জখ'ম

পাইকেরছড়া ইউনিয়নের সর্বাঙ্গীণ উন্নয়ন ও সমৃদ্ধি: একটি পরিবর্তনের অঙ্গীকার

পাইকেরছড়া ইউনিয়নের সর্বাঙ্গীণ উন্নয়ন ও সমৃদ্ধি: একটি পরিবর্তনের অঙ্গীকার"

কুড়িগ্রামে যুবশক্তির বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা ও পেস কনফারেন্স  সমাবেশ অনুষ্ঠিত

কুড়িগ্রামে গ্রীনহাউজ পদ্ধতিতে গাঁ'জা চাষ, পুলিশের অভিযানে প্রায় অর্ধশতাধিক গাঁ'জা গাছ উদ্ধার

সোনাহাট সেতুর বেহাল দশা: জীবনের ঝুঁকি নিয়ে চলাচল, বন্ধ ভারী যানবাহন

ভূরুঙ্গামারীতে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা ২০২৬-এর জমকালো উদ্বোধন

DSK TV chanel সংগ্রীত

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) স্টাফ রিপোর্টার  “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতেও বর্ণাঢ্য আয়োজনে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ভূমি অফিসে এসে শেষ হয়। উদ্বোধনের পর উপজেলা ভূমি অফিসের সেবা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৫ কুড়িগ্রাম-১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বলেন, "ডিজিটাল ও অটোমেটেড ভূমি ব্যবস্থাপনার মূল লক্ষ্যই হলো জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া। ভূমি মালিকরা যাতে সেবা নিতে এসে কোনো ধরনের হয়রানির শিকার না হন, তা সংশ্লিষ্ট সকলকে নিশ্চিত করতে হবে। হয়রানিমুক্ত ভূমি সেবাই বর্তমান সরকারের মূল অঙ্গীকার।"

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমৃত দেব নাথ। মেলার উদ্দেশ্য তুলে ধরে তিনি বলেন, "ভূমি সংক্রান্ত বিভিন্ন জটিলতা নিরসন এবং এ বিষয়ে আইনগত প্রতিকার সম্পর্কে সাধারণ জনগণকে সচেতন করাই এই মেলার মূল লক্ষ্য। এর মাধ্যমে ভূমির মালিকরা আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার ও বিভিন্ন ডিজিটাল সেবা সম্পর্কে সরাসরি জানতে পারবেন।"

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির আনোয়ার হোসেন এবং জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) আহ্বায়ক মাহফুজুর রহমান কিরনসহ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

এছাড়াও অনুষ্ঠানে উপজেলার ১০টি ইউনিয়নের উপ-সহকারী ভূমি কর্মকর্তাবৃন্দ, স্থানীয় সুধীসমাজ এবং সেবা নিতে আসা বিপুলসংখ্যক উপকারভোগী জমির মালিক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এই ভূমি সেবা মেলাটি আজ ১৯ মে থেকে শুরু হয়ে আগামী ২১ মে পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় ই-নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর প্রদানসহ ভূমি সংক্রান্ত যেকোনো সেবার তথ্য, পরামর্শ ও তাৎক্ষণিক সমাধান পাওয়া যাবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

ভূরুঙ্গামারীতে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা ২০২৬-এর জমকালো উদ্বোধন

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল