ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : রোববার, ১০ মে ২০২৬

ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী: এলডি হলে চিকিৎসক সমাবেশে প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে স্পিডবোটের ভাড়া নিয়ে সংঘর্ষ, গু'লি'বিদ্ধ যুবক এলাকা আ'তঙ্ক

বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে অর্ধকোটি টাকার বিদেশি মদ জব্দ, পাজেরোসহ আট'ক

মতলবে ভাগনিকে বাইক চালানো শেখাতে গিয়ে ট্রাকে ধাক্কা, প্রাণ গেল মামার

ঈদুল আজহাকে সামনে রেখে ভূরুঙ্গামারীতে শেষ মুহূর্তের পশুর হাটে উপচে পড়া ভিড়, বেচাকেনা কম

এইচআরডিএস-এর ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি ঘোষণা

মরিচা ধরা টিনের বেড়া আর এতিম শিশুর চাপা আর্তনাদ: ভূরুঙ্গামারীর ১১০টি স্বপ্নের কি কোনো কূল নেই?

একটি দিন মায়ের জন্য: শ্রদ্ধা ও ভালোবাসার অনাবিল বহিঃপ্রকাশ

ভ্যাট পরিদর্শককে পি'টিয়ে খুঁ'টির সঙ্গে বেঁধে রাখলো ব্যবসায়ী

ছবি: Dsk Tv

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ভুয়া সন্দেহে সাইফুল ইসলাম নামে এক ভ্যাট পরিদর্শককে পিটিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সবুজ মিয়া নামে আরও একজন আহত হয়েছেন।

শনিবার (৯ মে) দুপুর ২টার দিকে উপজেলার দুর্গারামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্গারামপুর এলাকার “মেসার্স আল্লাহ ভরসা এন্টারপ্রাইজ”-এ যান ভ্যাট পরিদর্শক সাইফুল ইসলাম। সেখানে তিনি নিজের ভিজিটিং কার্ড দেখিয়ে প্রতিষ্ঠানের মালিক হাবিবুর রহমানের কাছে ভ্যাট সংক্রান্ত কাগজপত্র দেখতে চান। তবে সরকারি ছুটির দিনে দায়িত্ব পালন করায় তাকে ভুয়া কর্মকর্তা সন্দেহ করেন ব্যবসায়ী হাবিবুর রহমান। একপর্যায়ে স্থানীয় লোকজনকে জড়ো করা হয়। অভিযোগ রয়েছে, এ সময় ভ্যাট পরিদর্শকের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় এবং তাকে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়। পরে তাকে মারধর করা হলে তিনি গুরুতর আহত হন।

এসময় মো. সবুজ মিয়া নামে এক ব্যক্তি এগিয়ে এসে বাধা দেওয়ার চেষ্টা করলে তাকেও মারধর করা হয় বলে জানা গেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ভ্যাট পরিদর্শককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াছিন জানান, আহত ভ্যাট পরিদর্শককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

শনিবার, ০৮ আগস্ট ২০২৬

ভ্যাট পরিদর্শককে পি'টিয়ে খুঁ'টির সঙ্গে বেঁধে রাখলো ব্যবসায়ী

প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

featured Image

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ভুয়া সন্দেহে সাইফুল ইসলাম নামে এক ভ্যাট পরিদর্শককে পিটিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সবুজ মিয়া নামে আরও একজন আহত হয়েছেন।

শনিবার (৯ মে) দুপুর ২টার দিকে উপজেলার দুর্গারামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্গারামপুর এলাকার “মেসার্স আল্লাহ ভরসা এন্টারপ্রাইজ”-এ যান ভ্যাট পরিদর্শক সাইফুল ইসলাম। সেখানে তিনি নিজের ভিজিটিং কার্ড দেখিয়ে প্রতিষ্ঠানের মালিক হাবিবুর রহমানের কাছে ভ্যাট সংক্রান্ত কাগজপত্র দেখতে চান। তবে সরকারি ছুটির দিনে দায়িত্ব পালন করায় তাকে ভুয়া কর্মকর্তা সন্দেহ করেন ব্যবসায়ী হাবিবুর রহমান। একপর্যায়ে স্থানীয় লোকজনকে জড়ো করা হয়। অভিযোগ রয়েছে, এ সময় ভ্যাট পরিদর্শকের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় এবং তাকে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়। পরে তাকে মারধর করা হলে তিনি গুরুতর আহত হন।

এসময় মো. সবুজ মিয়া নামে এক ব্যক্তি এগিয়ে এসে বাধা দেওয়ার চেষ্টা করলে তাকেও মারধর করা হয় বলে জানা গেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ভ্যাট পরিদর্শককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াছিন জানান, আহত ভ্যাট পরিদর্শককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল