জাতীয় সংসদের চলমান অধিবেশনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিরোধী দলীয় সংসদ সদস্য ও সাতক্ষীরা-৩ আসনের এমপি হাফেজ রবিউল বাশার। বুধবার (২৯ এপ্রিল) দুপুর প্রায় ১টা ৪০ মিনিটে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনের প্রথম পর্ব চলাকালে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বক্তব্য চলাকালে আচমকাই শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন তিনি। এসময় উপস্থিত অন্যান্য সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মকর্তারা দ্রুত এগিয়ে এসে তাকে অধিবেশন কক্ষ থেকে বের করে সংসদ ভবনের লবিতে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসকরা তাকে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দেন।
পরে তার শারীরিক অবস্থার খোঁজ নেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্ট সূত্র জানায়, চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে তার অসুস্থতার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
এ ঘটনায় সংসদে কিছু সময়ের জন্য উদ্বেগের পরিবেশ সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং অধিবেশন কার্যক্রম পুনরায় শুরু হয়।

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন