ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার নতুন কমিটি গঠন।

রাজমিস্ত্রি থেকে বিসিএস ক্যাডার: সংগ্রামের প্রতিটি ধাপ জয় করে অনুপ্রেরণার নাম জুয়েল আলী

রাষ্ট্রপতির পদত্যাগপত্রের ভাষা ‘অস্বাভাবিক’, সন্দেহ শিশির মনিরের

ফ্যা'সিবাদ কায়েম করলে জনগণ ছাড়বে না’— সরকারকে ডা. শফিকুর রহমানের হুঁশি'য়ারি

৩৬ দিন সাগরে ভেসে ছিলেন শ্রীলঙ্কার বাবা-ছেলে, উদ্ধার করলেন মহেশখালীর জেলেরা

নোয়াখালী মেডিকেল কলেজ নির্মাণে গণপূর্তের নির্বাহী প্রকৌশলী কামরুলের ২৫৪ কোটি টাকার টেন্ডার জালিয়াতির অভিযোগ   ‎

পা হারিয়েও শেষ হয়নি দু'র্ভোগ, মাম'লার বোঝা কাঁধে নিয়ে আদালতে আট ভুক্তভোগী

আপনি আসুন, যুব সমাজ ফাঁ'সির রশি নিয়ে প্রস্তুত— শেখ হাসিনাকে জামায়াত আমির

গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

কালবৈশাখীর তা'ণ্ডবে ঝরে গেল প্রাণ: পলিথিনের ছাউনিতে চাপা পড়ে অন্তঃসত্ত্বার মৃ/ত্যু

কালবৈশাখীর তাণ্ডবে ঝরে গেল প্রাণ: পলিথিনের ছাউনিতে চাপা পড়ে অন্তঃসত্ত্বার মৃত্যু

নওগাঁর আত্রাইয়ে এক ভয়াবহ কালবৈশাখী ঝড় কেড়ে নিল এক অন্তঃসত্ত্বা নারীর প্রাণ। জীবিকার তাগিদে অস্থায়ী আশ্রয়ে থাকা আরাফাতুন (২০) নামের ওই নারী গাছচাপায় গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সোমবার (২৭ এপ্রিল) সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আরাফাতুন তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তার বাড়ি মুন্সিগঞ্জ জেলায় হলেও জীবিকার প্রয়োজনে তিনি বেদে সম্প্রদায়ের সঙ্গে নওগাঁর আত্রাই এলাকায় অবস্থান করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আত্রাই সরকারি কলেজ মাঠসংলগ্ন আত্রাই নদীর তীরে প্রায় ২৫ থেকে ৩০টি বেদে পরিবার পলিথিনের ছাউনি দিয়ে অস্থায়ীভাবে বসবাস করে আসছিল। সোমবার ভোর থেকে হঠাৎ শুরু হওয়া তীব্র কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে পুরো এলাকা লণ্ডভণ্ড হয়ে যায়।

ঝড়ের তাণ্ডবে ভোরের দিকে একটি বিশাল ইউক্যালিপটাস গাছ উপড়ে গিয়ে সরাসরি আরাফাতুনের বসবাস করা পলিথিনের ছাউনির ওপর পড়ে। এতে তিনি গাছের নিচে চাপা পড়ে মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে খোলা আকাশের নিচে অস্থায়ীভাবে বসবাস করা অসহায় পরিবারগুলোর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয়দের দাবি, প্রাকৃতিক দুর্যোগের সময় এমন ঝুঁকিপূর্ণ অবস্থানে থাকা মানুষদের জন্য নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা জরুরি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

রোববার, ২৬ জুলাই ২০২৬

কালবৈশাখীর তা'ণ্ডবে ঝরে গেল প্রাণ: পলিথিনের ছাউনিতে চাপা পড়ে অন্তঃসত্ত্বার মৃ/ত্যু

প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

featured Image

কালবৈশাখীর তাণ্ডবে ঝরে গেল প্রাণ: পলিথিনের ছাউনিতে চাপা পড়ে অন্তঃসত্ত্বার মৃত্যু

নওগাঁর আত্রাইয়ে এক ভয়াবহ কালবৈশাখী ঝড় কেড়ে নিল এক অন্তঃসত্ত্বা নারীর প্রাণ। জীবিকার তাগিদে অস্থায়ী আশ্রয়ে থাকা আরাফাতুন (২০) নামের ওই নারী গাছচাপায় গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সোমবার (২৭ এপ্রিল) সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আরাফাতুন তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তার বাড়ি মুন্সিগঞ্জ জেলায় হলেও জীবিকার প্রয়োজনে তিনি বেদে সম্প্রদায়ের সঙ্গে নওগাঁর আত্রাই এলাকায় অবস্থান করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আত্রাই সরকারি কলেজ মাঠসংলগ্ন আত্রাই নদীর তীরে প্রায় ২৫ থেকে ৩০টি বেদে পরিবার পলিথিনের ছাউনি দিয়ে অস্থায়ীভাবে বসবাস করে আসছিল। সোমবার ভোর থেকে হঠাৎ শুরু হওয়া তীব্র কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে পুরো এলাকা লণ্ডভণ্ড হয়ে যায়।

ঝড়ের তাণ্ডবে ভোরের দিকে একটি বিশাল ইউক্যালিপটাস গাছ উপড়ে গিয়ে সরাসরি আরাফাতুনের বসবাস করা পলিথিনের ছাউনির ওপর পড়ে। এতে তিনি গাছের নিচে চাপা পড়ে মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে খোলা আকাশের নিচে অস্থায়ীভাবে বসবাস করা অসহায় পরিবারগুলোর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয়দের দাবি, প্রাকৃতিক দুর্যোগের সময় এমন ঝুঁকিপূর্ণ অবস্থানে থাকা মানুষদের জন্য নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা জরুরি।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল