ডি এস কে টিভি চ্যানেল

উপজেলা হিসেবে গঠনের প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে

নতুন একটি উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ

নতুন একটি উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ

বাংলাদেশের প্রশাসনিক মানচিত্রে যুক্ত হতে যাচ্ছে নতুন একটি উপজেলা। বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র মোকামতলা বন্দরকে জেলার ১৩তম উপজেলা হিসেবে গঠনের প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

সরকারি সূত্রে জানা গেছে, প্রশাসনিক পুনর্বিন্যাস–সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (প্রাক-নিকার) সভায় ইতোমধ্যেই এ প্রস্তাব অনুমোদন পেয়েছে। ফলে এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। সংশ্লিষ্টরা আশা করছেন, খুব দ্রুত সময়ের মধ্যেই মোকামতলাকে নতুন উপজেলা হিসেবে ঘোষণা করা হবে।

মোকামতলা দীর্ঘদিন ধরেই উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ ব্যবসা ও যোগাযোগকেন্দ্র হিসেবে পরিচিত। এখানে কৃষিপণ্য, বিশেষ করে ধান-চাল ও অন্যান্য নিত্যপণ্যের বড় বাজার গড়ে উঠেছে। উপজেলা হিসেবে উন্নীত হলে স্থানীয় জনগণের প্রশাসনিক সেবা আরও সহজলভ্য হবে, পাশাপাশি অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবায়ও ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে।

নতুন উপজেলা গঠনের মাধ্যমে স্থানীয় প্রশাসন আরও বিকেন্দ্রীকরণ হবে, যা সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সহায়ক হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

নতুন একটি উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ

প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

featured Image

বাংলাদেশের প্রশাসনিক মানচিত্রে যুক্ত হতে যাচ্ছে নতুন একটি উপজেলা। বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র মোকামতলা বন্দরকে জেলার ১৩তম উপজেলা হিসেবে গঠনের প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

সরকারি সূত্রে জানা গেছে, প্রশাসনিক পুনর্বিন্যাস–সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (প্রাক-নিকার) সভায় ইতোমধ্যেই এ প্রস্তাব অনুমোদন পেয়েছে। ফলে এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। সংশ্লিষ্টরা আশা করছেন, খুব দ্রুত সময়ের মধ্যেই মোকামতলাকে নতুন উপজেলা হিসেবে ঘোষণা করা হবে।

মোকামতলা দীর্ঘদিন ধরেই উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ ব্যবসা ও যোগাযোগকেন্দ্র হিসেবে পরিচিত। এখানে কৃষিপণ্য, বিশেষ করে ধান-চাল ও অন্যান্য নিত্যপণ্যের বড় বাজার গড়ে উঠেছে। উপজেলা হিসেবে উন্নীত হলে স্থানীয় জনগণের প্রশাসনিক সেবা আরও সহজলভ্য হবে, পাশাপাশি অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবায়ও ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে।

নতুন উপজেলা গঠনের মাধ্যমে স্থানীয় প্রশাসন আরও বিকেন্দ্রীকরণ হবে, যা সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সহায়ক হবে।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল