আজ টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৮টায় গুলশানের বাসভবন থেকে সড়কপথে রওনা হয়ে সকাল ১০টার দিকে তিনি টাঙ্গাইল পৌঁছানোর কথা রয়েছে।
টাঙ্গাইলে পৌঁছে প্রথমেই তিনি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী-এর মাজার জিয়ারত করবেন। এরপর সকাল সাড়ে ১০টায় শহিদ মারুফ স্টেডিয়ামে দেশব্যাপী প্রি-পাইলটিং কার্যক্রম হিসেবে ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন এবং কৃষক সমাবেশে বক্তব্য রাখবেন।
পরে দুপুর সোয়া ১২টায় পৌর উদ্যানে আয়োজিত কৃষি মেলার উদ্বোধন করবেন তিনি। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ সফরের বিষয়টি নিশ্চিত করেছে।
এদিকে, এই সফরকে ঘিরে পুরো টাঙ্গাইল জেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রস্তুতি তদারকিতে ইতোমধ্যে সেখানে গেছেন কৃষিমন্ত্রী আমিন উর রশীদ।

শনিবার, ৩০ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন