টানা ৪০ দিন জামাতে নামাজ আদায়, ১৬ জনকে পুরস্কার প্রদান
আবদুল্লা আল জোবায়ের :
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর পোঁড়াগাছা ইউনিয়নের শেখের কেল্লায় অবস্থিত আস-সালাম জামে মসজিদ ও ঈদগাহ সোসাইটির উদ্যোগে শিশুদের মসজিদমুখী করতে আয়োজন করা হয়েছে ব্যতিক্রমধর্মী একটি প্রতিযোগিতা। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও “বাচ্চাদের মসজিদমুখী করার উদ্যোগ” শীর্ষক এ আয়োজন স্থানীয়ভাবে ব্যাপক সাড়া ফেলেছে।
প্রতিযোগিতায় মোট ২০ জন শিশু অংশগ্রহণ করে। তাদের মধ্যে ১৬ জন শিশু ‘তাকবীরে উলা’র সাথে টানা ৪০ দিন জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে সক্ষম হয়। এই সফল অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, শিশুদের ছোটবেলা থেকেই নামাজের প্রতি আগ্রহী ও নিয়মিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছে। ভবিষ্যৎ প্রজন্মকে নৈতিক ও ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করতে এ আয়োজন আগামী দিনেও অব্যাহত থাকবে।
স্থানীয় অভিভাবকরাও এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এতে শিশুদের মাঝে ধর্মীয় চর্চা বৃদ্ধি পাচ্ছে এবং তারা মসজিদমুখী হয়ে উঠছে, যা সমাজের জন্য ইতিবাচক দৃষ্টান্ত।
আবদুল্লা আল জোবায়ের

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন