ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রথমবার তারেক রহমান

সংরক্ষিত নারী আসন বাতিল করে ১০০ আসনে সরাসরি নির্বাচনের প্রস্তাব স্পিকারের

আমার কবরে বেলিফুলের গাছ লাগাবেন’ স্ট্যাটাসের দু’দিন পর দুর্ঘটনায় নি'হত ঢাবি ছাত্র

দেবিদ্বার উপজেলা পরিষদ কলোনির ৯টি রাইজারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, বকেয়া ৩২ লাখ টাকা।

সংসদ সদস্য হান্নান মাসউদের এমপি পদ বাতিলের রিট খারিজ

মসজিদে ইমামতি থেকে যুক্তরাষ্ট্রের সিনেটে, মুসলিম যুবকের ঐতিহাসিক উত্থান

‘যে বটতলায় কোরআন তিলাওয়াতে শোকজ হতো, সেখানেই আজ শিবিরের প্রকাশনা উৎসব’

ভারতের বিশ্ববিদ্যালয়ে প্রথম মুসলিম নারী ভিপি নাশরা নাঈম, অভিনন্দন জানালেন সাদিক কায়েম

ঈদুল ফিতর পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মতলব উত্তর প্রেসক্লাবে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভা

------------

মতলব উত্তর প্রেসক্লাবে পবিত্র ঈদুল ফিতর পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে মতলব উত্তর প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম।

সভায় প্রেসক্লাবের অন্যন্যা সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। শুরুতে উপস্থিত সবাই একে অপরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মিলিত হওয়ার সুযোগ পেয়ে আনন্দ প্রকাশ করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি উন্নত ও সচেতন সমাজ গঠনে বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের কোনো বিকল্প নেই। তারা বলেন, বর্তমান সময়ে নানা চ্যালেঞ্জের মধ্যেও সাংবাদিকদের পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে এবং সত্য প্রকাশে কোনো ধরনের আপস করা যাবে না।

বক্তারা আরও বলেন, মতলব উত্তর উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কর্মকাণ্ড গণমাধ্যমে আরও জোরালোভাবে তুলে ধরতে হবে। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন, মাদক প্রতিরোধ এবং সামাজিক নিরাপত্তা ইস্যুতে দায়িত্বশীল ভূমিকা রাখতে সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

এসময় সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ইতিবাচক সাংবাদিকতা চর্চার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা ভবিষ্যতেও এ ধরনের আয়োজন নিয়মিত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন, যাতে সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হয়।

এ সময় উপস্থিত ছিলেন, মতলব উত্তর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন আলম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লিয়াকত হোসাইন রাফেদ, সাংগঠনিক সম্পাদক সুমন আহমেদ, দপ্তর সম্পাদক সফিকুল ইসলাম রানা, কার্যকরী সদস্য নাছির উদ্দীন, জাকির হোসেন রিপন, সদস্য মেহেদী হাসানসহ অন্যন্যা সদস্যবৃন্দ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি ও সাংবাদিক সমাজের কল্যাণ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। পরে সকলের মাঝে পুনরায় ঈদের শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

শনিবার, ২১ নভেম্বর ২০২৬

মতলব উত্তর প্রেসক্লাবে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভা

প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল