তাজু ভাই ২.০ পেজ ফিরে পাওয়ার ঘোষণা দিলেন তাজুল ইসলাম
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘সরকারি রেটে জিলাপি বিক্রি’ করে আলোচনায় আসা কুড়িগ্রামের তরুণ কনটেন্ট নির্মাতা তাজুল ইসলাম জানিয়েছেন, হারিয়ে যাওয়া তার বহুল আলোচিত ‘তাজু ভাই ২.০’ ফেসবুক পেজটি তিনি পুনরুদ্ধার করতে পেরেছেন। সোমবার তিনি নিজের Facebook অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করে এই তথ্য জানান। ভিডিও বার্তায় তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানীতে তাজু ভাই ২.০ পেজটি ফিরে পেয়েছি।” হঠাৎ করে পেজটি উধাও হয়ে যাওয়ার পর তার অনুসারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল এবং অনেকেই বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা করছিলেন। পেজ ফিরে পাওয়ার খবর প্রকাশের পর ভক্ত-অনুসারীরা মন্তব্যে অভিনন্দন জানাতে শুরু করেন এবং নতুন করে কনটেন্ট দেওয়ার অনুরোধ জানান। তাজুল ইসলামের ‘সরকারি রেটে জিলাপি বিক্রি’ সংক্রান্ত ভিডিওগুলো সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছিল, যা তাকে দ্রুত জনপ্রিয় করে তোলে। পেজ ফিরে পাওয়ায় তিনি আবার নিয়মিত কনটেন্ট তৈরি করবেন বলেও ইঙ্গিত দিয়েছেন, ফলে অনুসারীদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। ????????✨

শনিবার, ২৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন