ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

জামায়াত-এনসিপি ‘লংমার্চ টু টুঙ্গিপাড়া’র ডাক দিলে আমিও তাদের সমর্থন ও সাধুবাদ জানাবো

এনসিপির এমপি ডা. মাহমুদা মিতুকে হ'ত্যার হুম'কি, ‘পরিবারের মায়া থাকলে দেশ থেকে ভাগেন’

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বেপরোয়া আচরণ আর সহ্য করব না

দেশে প্রধানমন্ত্রী কে, বুঝে উঠতে পারি না’—জাবের

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে অব্যাহতি দেবিদ্বার উপজেলার  সুবিল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি থেকে অব্যাহতি নিলেন,সোহেল নেয়ামত সরকার মেম্বারফেসবুকে স্ট্যাটাস দিয়ে অব্যাহতি দেবিদ্বার উপজেলার  সুবিল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি থেকে অব্যাহতি নিলেন,সোহেল নেয়ামত সরকার মেম্বার

মাহমুদুর রহমানের ২৪ ঘণ্টার আল্টিমেটামের আধা ঘণ্টার মধ্যেই সরানো হলো হাসিনার ছবি

আমার পরিবারের কিছু হলে দায় নিতে হবে ওসিকে: মেজর আখতারুজ্জামান

বিএনপি ক্ষমতায় এলে সাধারণ মানুষের চিকিৎসা নিশ্চিতে স্বাস্থ্য কার্ড ও কৃষকদের কল্যাণে কৃষক কার্ড চালু করা হবে: গোলাম আজম সৈকত

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও সাবেক কেন্দ্রীয় ছাত্র নেতা গোলাম আজম সৈকত বলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাষ্ট্র ক্ষমতায় এলে সাধারণ মানুষের চিকিৎসা নিশ্চিতে স্বাস্থ্য কার্ড ও কৃষকদের কল্যাণে কৃষক কার্ড চালু করা হবে। তিনি বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে কেউ চিকিৎসা ও শিক্ষা থেকে বঞ্চিত হবে না। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি নাগরিকের হাতে থাকবে স্বাস্থ্য কার্ড, যাতে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষও বিনামূল্যে বা স্বল্প খরচে চিকিৎসা পাবে। একইভাবে কৃষকদের উৎপাদন সহায়তা, সার-বীজ ও ঋণ সুবিধা নিশ্চিত করতে কৃষক কার্ড চালু করা হবে।” সোমবার (৩ নভেম্বর) বিকেলে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে নির্বাচনী প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গোলাম আজম সৈকত আরও বলেন, “দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে। আমাদের লক্ষ্য ক্ষমতা নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে জনগণ তাদের অধিকার ফিরে পাবে— এই বিশ্বাস আমরা রাখি।” ৩১ দফা রাষ্ট্র সংস্কার প্রসঙ্গে তিনি আরও বলেন, “এই ৩১ দফা আমাদের জাতীয় জীবনের পুনর্গঠনের রূপরেখা। এর মাধ্যমে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত প্রশাসন, কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে যুগান্তকারী সংস্কার এবং তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। দেশের প্রতিটি পরিবার যেন নিরাপত্তা, ন্যায়বিচার ও মর্যাদা পায়, সেটিই বিএনপির লক্ষ্য।” সভায় আওরাবুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলম সিকদারের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপি নেতা কাজী জিয়াউর রহমান ইলিয়াসের সঞ্চালনায় আরও বক্তব্য দেন কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জাকির হোসেন কিসলু সিকদার, খাইরুল ইসলাম খোকন, ফজলুর রহমান ফুল, মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দল শাখার সহ-সভাপতি গোলাম কবির, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, কৃষকদলের আহবায়ক আব্দুল মালেক তালুকদার, শ্রমিকদলের সভাপতি জাকির হোসেন পান্না মুন্সিসহ আরো অনেকে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

বিএনপি ক্ষমতায় এলে সাধারণ মানুষের চিকিৎসা নিশ্চিতে স্বাস্থ্য কার্ড ও কৃষকদের কল্যাণে কৃষক কার্ড চালু করা হবে: গোলাম আজম সৈকত

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৫

featured Image
ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও সাবেক কেন্দ্রীয় ছাত্র নেতা গোলাম আজম সৈকত বলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাষ্ট্র ক্ষমতায় এলে সাধারণ মানুষের চিকিৎসা নিশ্চিতে স্বাস্থ্য কার্ড ও কৃষকদের কল্যাণে কৃষক কার্ড চালু করা হবে। তিনি বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে কেউ চিকিৎসা ও শিক্ষা থেকে বঞ্চিত হবে না। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি নাগরিকের হাতে থাকবে স্বাস্থ্য কার্ড, যাতে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষও বিনামূল্যে বা স্বল্প খরচে চিকিৎসা পাবে। একইভাবে কৃষকদের উৎপাদন সহায়তা, সার-বীজ ও ঋণ সুবিধা নিশ্চিত করতে কৃষক কার্ড চালু করা হবে।” সোমবার (৩ নভেম্বর) বিকেলে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে নির্বাচনী প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গোলাম আজম সৈকত আরও বলেন, “দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে। আমাদের লক্ষ্য ক্ষমতা নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে জনগণ তাদের অধিকার ফিরে পাবে— এই বিশ্বাস আমরা রাখি।” ৩১ দফা রাষ্ট্র সংস্কার প্রসঙ্গে তিনি আরও বলেন, “এই ৩১ দফা আমাদের জাতীয় জীবনের পুনর্গঠনের রূপরেখা। এর মাধ্যমে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত প্রশাসন, কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে যুগান্তকারী সংস্কার এবং তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। দেশের প্রতিটি পরিবার যেন নিরাপত্তা, ন্যায়বিচার ও মর্যাদা পায়, সেটিই বিএনপির লক্ষ্য।” সভায় আওরাবুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলম সিকদারের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপি নেতা কাজী জিয়াউর রহমান ইলিয়াসের সঞ্চালনায় আরও বক্তব্য দেন কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জাকির হোসেন কিসলু সিকদার, খাইরুল ইসলাম খোকন, ফজলুর রহমান ফুল, মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দল শাখার সহ-সভাপতি গোলাম কবির, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, কৃষকদলের আহবায়ক আব্দুল মালেক তালুকদার, শ্রমিকদলের সভাপতি জাকির হোসেন পান্না মুন্সিসহ আরো অনেকে।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল