মিশরের রাষ্ট্রদূতের সঙ্গে মির্জা ফখরুলের সৌজন্য বৈঠক
প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৫
মিশরের রাষ্ট্রদূতের সঙ্গে মির্জা ফখরুলের সৌজন্য বৈঠক— আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক রাজনীতি
ঢাকায় নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওমর ফাহমির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ১১টার দিকে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
ঠকে বাংলাদেশ–মিশর দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন, আঞ্চলিক রাজনৈতিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক সমসাময়িক ইস্যু নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।
বৈঠকে বিএনপির শীর্ষস্থানীয় কয়েকজন নেতাও উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন—
স্থায়ী কমিটির সদস্য ও পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী,
আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা ও যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির,
সাংগঠনিক সম্পাদক এবং পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ।
সাক্ষাতে দুই দেশের সম্পর্ককে আরও ঘনিষ্ঠ ও শক্তিশালী করার ইচ্ছা ব্যক্ত করা হয়। বিশেষ করে রাজনৈতিক পরিস্থিতি ও আন্তর্জাতিক সংযোগ বৃদ্ধির বিষয়ে মতবিনিময় হয়।
সূত্র মতে, আলোচনা ছিল পারস্পরিক সৌজন্য ও কূটনৈতিক সম্পর্ক উন্নয়নকেন্দ্রিক।
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন