হরমুজ প্রণালীতে ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা, ২৪ ক্রুকে উদ্ধার করল ওমান
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি ও বাণিজ্যপথ হরমুজ প্রণালীতে একটি তেলবাহী ট্যাংকার জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। হামলার পর ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে ২৪ জন নাবিককে উদ্ধার করেছে ওমান নৌবাহিনী। বুধবার (৫ মার্চ) এ ঘটনা ঘটে।
ব্রিটিশ সংবাদমাধ্যম Middle East Monitor–এর প্রতিবেদনে বলা হয়, মাল্টার পতাকাবাহী ওই ট্যাংকার জাহাজটিতে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে জাহাজটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং জাহাজে থাকা ক্রুরা বিপদের মুখে পড়েন।
হামলার খবর পাওয়ার পর দ্রুত উদ্ধার অভিযান শুরু করে ওমানের নৌবাহিনী। তাদের তৎপরতায় জাহাজে থাকা ২৪ জন ক্রুকে নিরাপদে উদ্ধার করা হয়। এ ঘটনায় কেউ নিহত না হলেও কয়েকজন নাবিক আহত হয়েছেন। আহতদের চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ওমানের নৌবাহিনী।
বিশ্বের তেল পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী মধ্যপ্রাচ্যের উত্তেজনার সময় প্রায়ই ঝুঁকির মুখে পড়ে। সাম্প্রতিক সময়ে ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে ঘিরে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এ হামলা নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
বিশ্লেষকদের মতে, এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথে নিরাপত্তা পরিস্থিতি অবনতির ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও তেলের বাজারেও প্রভাব পড়তে পারে।

শনিবার, ২১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন