ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

জুলাই শহীদ ৫ সাংবাদিকের পরিবারকে এক লাখ টাকা ও সম্মাননা ক্রেস্ট দিল এনইসি

বাংলাদেশের পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

হাতিয়ায় ১৪ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগে র'ক্তাক্ত সংঘ'র্ষ,মুখোমুখি এনসিপি-ঠিকাদারি পক্ষ

গণভোট ব্যর্থ হলে সরকারও টিকবে না: বরিশালে জামায়াত আমিরের হুঁশিয়ারি

অভাবের সংসারে বড় স্বপ্ন, বাবার জন্য হজের টাকা জমানোর আশা।

সন্ধ্যার পর শিক্ষার্থীদের চা-দোকানে আড্ডা ও অকারণে ঘোরাঘুরি নি'ষিদ্ধ

৫২ বছর মসজিদে সেবা, বার্ধক্যে আশ্রয় অন্যের বারান্দায়—মুয়াজ্জিন তসিমুদ্দিনের চোখে অপেক্ষার অশ্রু

পরীক্ষার হলে ঘাড় ঘোরাতে দেয় না, এটা কি আন্দোলনের বিষয় হলো?’

তাঁর মৃত্যুতে দেশের ধর্মীয় অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী আর নেই

মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী আর নেই
ছবি সংগৃহীত

দেশের প্রখ্যাত ইসলামিক আলোচক মাওলানা মো. হাবিবুর রহমান যুক্তিবাদী আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৩ মার্চ) সকাল ৭টা ৪৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে দেশের ধর্মীয় অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, তাঁর প্রথম নামাজে জানাজা বাদ-আসর অনুষ্ঠিত হবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে। সেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, আলেম-ওলামা ও তাঁর অসংখ্য ভক্ত-অনুসারীর উপস্থিত থাকার কথা রয়েছে।

মাওলানা হাবিবুর রহমান কুরআন-সুন্নাহর আলোকে যুক্তিনির্ভর আলোচনা উপস্থাপনের জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন। ধর্মীয় বক্তব্যে তিনি আবেগের চেয়ে দলিল-প্রমাণ ও ব্যাখ্যাভিত্তিক বিশ্লেষণকে গুরুত্ব দিতেন। এ কারণেই তিনি ‘যুক্তিবাদী’ উপাধিতে সমধিক পরিচিতি লাভ করেন।

দেশের বিভিন্ন জেলা-উপজেলায় ওয়াজ মাহফিলে তাঁর অংশগ্রহণ ছিল নিয়মিত। সামাজিক ও নৈতিক বিষয়েও তিনি কুরআন-হাদিসের আলোকে বক্তব্য রাখতেন। সহজ ভাষা ও সুস্পষ্ট যুক্তি উপস্থাপনের দক্ষতা তাঁকে সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য করে তোলে।

তাঁর ইন্তেকালে ধর্মপ্রাণ মুসল্লি ও অনুসারীদের মাঝে গভীর শোকের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও শোকবার্তা জানিয়েছেন অনেক আলেম-ওলামা ও শুভানুধ্যায়ী।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

সোমবার, ২০ জুলাই ২০২৬

মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী আর নেই

প্রকাশের তারিখ : ০৩ মার্চ ২০২৬

featured Image

দেশের প্রখ্যাত ইসলামিক আলোচক মাওলানা মো. হাবিবুর রহমান যুক্তিবাদী আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৩ মার্চ) সকাল ৭টা ৪৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে দেশের ধর্মীয় অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, তাঁর প্রথম নামাজে জানাজা বাদ-আসর অনুষ্ঠিত হবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে। সেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, আলেম-ওলামা ও তাঁর অসংখ্য ভক্ত-অনুসারীর উপস্থিত থাকার কথা রয়েছে।

মাওলানা হাবিবুর রহমান কুরআন-সুন্নাহর আলোকে যুক্তিনির্ভর আলোচনা উপস্থাপনের জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন। ধর্মীয় বক্তব্যে তিনি আবেগের চেয়ে দলিল-প্রমাণ ও ব্যাখ্যাভিত্তিক বিশ্লেষণকে গুরুত্ব দিতেন। এ কারণেই তিনি ‘যুক্তিবাদী’ উপাধিতে সমধিক পরিচিতি লাভ করেন।

দেশের বিভিন্ন জেলা-উপজেলায় ওয়াজ মাহফিলে তাঁর অংশগ্রহণ ছিল নিয়মিত। সামাজিক ও নৈতিক বিষয়েও তিনি কুরআন-হাদিসের আলোকে বক্তব্য রাখতেন। সহজ ভাষা ও সুস্পষ্ট যুক্তি উপস্থাপনের দক্ষতা তাঁকে সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য করে তোলে।

তাঁর ইন্তেকালে ধর্মপ্রাণ মুসল্লি ও অনুসারীদের মাঝে গভীর শোকের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও শোকবার্তা জানিয়েছেন অনেক আলেম-ওলামা ও শুভানুধ্যায়ী।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল