ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : সোমবার, ০২ মার্চ ২০২৬

উপজেলার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

পিরোজপুরে আওয়ামী লীগ নেতা আজিজ মিনিষ্টার গ্রেফতার

মোঃ জিয়াউল ফকির 

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় আওয়ামী লীগ নেতা আ. আজিজ হাওলাদার (৬২), যিনি স্থানীয়ভাবে ‘আজিজ মিনিষ্টার’ নামে পরিচিত, তাকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি উপজেলা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয়ভাবে দলের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত।

ইন্দুরকানী থানার এসআই মো. সাইদুর রহমান জানান, আজিজ হাওলাদারের বিরুদ্ধে হত্যাসহ একাধিক নাশকতার মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

পিরোজপুরে আওয়ামী লীগ নেতা আজিজ মিনিষ্টার গ্রেফতার

প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬

featured Image

মোঃ জিয়াউল ফকির 

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় আওয়ামী লীগ নেতা আ. আজিজ হাওলাদার (৬২), যিনি স্থানীয়ভাবে ‘আজিজ মিনিষ্টার’ নামে পরিচিত, তাকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি উপজেলা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয়ভাবে দলের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত।

ইন্দুরকানী থানার এসআই মো. সাইদুর রহমান জানান, আজিজ হাওলাদারের বিরুদ্ধে হত্যাসহ একাধিক নাশকতার মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল