ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

মাত্র ৫০০ টাকার বাজি! জীবন্ত শালিক খাওয়ার অভিযোগে জামালপুরে অটোরিকশাচালক আটক

ধানমন্ডিতে বৃদ্ধকে মারধর ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় অভিযুক্ত যুবক আটক, দায়িত্বে অবহেলায় এএসআই প্রত্যাহার

গভীর রাতে ফোন পেয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন স্বামী, সকালে মিলল ক্ষ'তবি'ক্ষত মর'দেহ!

সৌদি প্রবাসীর লাগেজ থেকে উধাও মূল্যবান মালামাল, বিমানবন্দরে অসহায় হয়ে কান্নায় ভেঙে পড়লেন প্রবাসী!

পটুয়াখালীর মির্জাগঞ্জে ডোবা থেকে উদ্ধার নিখোঁজ শিশু রোজা মনির ম'রদেহ

বিয়ের প্রতিশ্রুতিতে ১২ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ!

৫ বছরের কন্যাসন্তানকে রেখে যুবকের সঙ্গে মায়ের পলায়ন

কক্সবাজার থেকে ফেরার পথে রহস্যের শুরু, তাজমিনের মৃ'ত্যু ঘিরে রাজুর বয়ানে চাঞ্চল্য!

একজনকে হাতেনাতে আটক করা হয়েছে।

পাচারের সময় ৩০ লাখ টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, পাচারকারী আ'টক

ছবি সংগৃহীত

জয়পুরহাটে বিশেষ অভিযানে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের দুটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় একজনকে হাতেনাতে আটক করা হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)–এর পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ টহল অভিযানে সদর উপজেলার হিচমী বাইপাস সংলগ্ন কমর গ্রাম এলাকা থেকে মূর্তি দুটি উদ্ধার করা হয়। অভিযানটি পরিচালিত হয় দিবাগত রাত দেড়টার দিকে।

আটক ব্যক্তি শহিদুল ইসলাম (৪০)। তিনি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের রশিদনগর টুলট গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে বলে জানা গেছে। বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে প্রত্নসম্পদ পাচারের অভিযোগ পাওয়া গেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারীর সার্বিক নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। উদ্ধার করা কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা বলে উল্লেখ করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, উদ্ধারকৃত প্রত্নসম্পদ ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, সীমান্তবর্তী এলাকায় প্রত্নসম্পদ পাচার রোধে তাদের নজরদারি ও টহল কার্যক্রম জোরদার রয়েছে এবং এ ধরনের অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

পাচারের সময় ৩০ লাখ টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, পাচারকারী আ'টক

প্রকাশের তারিখ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

জয়পুরহাটে বিশেষ অভিযানে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের দুটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় একজনকে হাতেনাতে আটক করা হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)–এর পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ টহল অভিযানে সদর উপজেলার হিচমী বাইপাস সংলগ্ন কমর গ্রাম এলাকা থেকে মূর্তি দুটি উদ্ধার করা হয়। অভিযানটি পরিচালিত হয় দিবাগত রাত দেড়টার দিকে।

আটক ব্যক্তি শহিদুল ইসলাম (৪০)। তিনি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের রশিদনগর টুলট গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে বলে জানা গেছে। বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে প্রত্নসম্পদ পাচারের অভিযোগ পাওয়া গেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারীর সার্বিক নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। উদ্ধার করা কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা বলে উল্লেখ করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, উদ্ধারকৃত প্রত্নসম্পদ ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, সীমান্তবর্তী এলাকায় প্রত্নসম্পদ পাচার রোধে তাদের নজরদারি ও টহল কার্যক্রম জোরদার রয়েছে এবং এ ধরনের অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল