ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

ইফতার মাহফিলে যাওয়ার সময় হঠাৎ অসুস্থ জামায়াত আমীর

ছবি সংগৃহীত

রাজধানীতে একটি ইফতার মাহফিলে যোগ দিতে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

দলীয় সূত্র জানায়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বর্তমান প্রধান বিরোধীদলীয় নেতা হিসেবে তিনি রাজধানীর শেওড়াপাড়া এলাকায় কাফরুল পশ্চিম থানার উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। নির্ধারিত সময় অনুযায়ী তিনি অনুষ্ঠানস্থলের উদ্দেশে রওনা দেন।

কিন্তু পথিমধ্যে হঠাৎ অসুস্থ বোধ করেন তিনি। প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, যাত্রাপথে তিনি বমি করেন এবং শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন। তার সঙ্গে থাকা নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে তাকে বিশ্রামের ব্যবস্থা করেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শেষ পর্যন্ত তিনি অনুষ্ঠানস্থলে পৌঁছাতে পারেননি এবং ইফতার মাহফিলে অংশগ্রহণ করা থেকে বিরত থাকতে বাধ্য হন।

এ ঘটনায় দলের নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। তবে রাত পর্যন্ত তার অসুস্থতার প্রকৃতি সম্পর্কে বিস্তারিত কোনো চিকিৎসা প্রতিবেদন প্রকাশ করা হয়নি। দলীয়ভাবে জানানো হয়েছে, তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ করে আসছেন ডা. শফিকুর রহমান। সাম্প্রতিক সময়েও তিনি নানা রাজনৈতিক ইস্যুতে বক্তব্য দিয়ে আলোচনায় ছিলেন। তার আকস্মিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উদ্বেগ লক্ষ্য করা গেছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ইফতার মাহফিলে যাওয়ার সময় হঠাৎ অসুস্থ জামায়াত আমীর

প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

রাজধানীতে একটি ইফতার মাহফিলে যোগ দিতে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

দলীয় সূত্র জানায়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বর্তমান প্রধান বিরোধীদলীয় নেতা হিসেবে তিনি রাজধানীর শেওড়াপাড়া এলাকায় কাফরুল পশ্চিম থানার উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। নির্ধারিত সময় অনুযায়ী তিনি অনুষ্ঠানস্থলের উদ্দেশে রওনা দেন।

কিন্তু পথিমধ্যে হঠাৎ অসুস্থ বোধ করেন তিনি। প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, যাত্রাপথে তিনি বমি করেন এবং শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন। তার সঙ্গে থাকা নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে তাকে বিশ্রামের ব্যবস্থা করেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শেষ পর্যন্ত তিনি অনুষ্ঠানস্থলে পৌঁছাতে পারেননি এবং ইফতার মাহফিলে অংশগ্রহণ করা থেকে বিরত থাকতে বাধ্য হন।

এ ঘটনায় দলের নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। তবে রাত পর্যন্ত তার অসুস্থতার প্রকৃতি সম্পর্কে বিস্তারিত কোনো চিকিৎসা প্রতিবেদন প্রকাশ করা হয়নি। দলীয়ভাবে জানানো হয়েছে, তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ করে আসছেন ডা. শফিকুর রহমান। সাম্প্রতিক সময়েও তিনি নানা রাজনৈতিক ইস্যুতে বক্তব্য দিয়ে আলোচনায় ছিলেন। তার আকস্মিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উদ্বেগ লক্ষ্য করা গেছে।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল