ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

আল-আকসা প্রাঙ্গণে ইশা ও তারাবির নামাজ আদায় করেছেন।

ইস'রাই'লের চেকপোস্ট পেরিয়ে আল আকসায় ৫০ হাজার ফি'লিস্তি'নির তারাবি আদায়

রমজানের পবিত্র আবহে কঠোর নিরাপত্তা ও চেকপোস্টের বাধা পেরিয়ে প্রায় ৫০ হাজার ফিলিস্তিনি মুসল্লি মসজিদুল আল-আকসা প্রাঙ্গণে ইশা ও তারাবির নামাজ আদায় করেছেন।

রোববার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দখলকৃত পূর্ব জেরুজালেম-এর প্রাচীন নগরীতে এ দৃশ্য দেখা যায়। বিভিন্ন এলাকা থেকে আগত মুসল্লিরা ইসরাইলি চেকপোস্ট অতিক্রম করে আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করেন। কঠোর তল্লাশি ও সীমিত প্রবেশের মধ্যেও বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

স্থানীয় সূত্র জানায়, চলমান উত্তেজনা ও নিরাপত্তা বিধিনিষেধের মধ্যেও ফিলিস্তিনিরা রমজানের প্রথম দিক থেকেই আল-আকসায় সমবেত হচ্ছেন। অনেকেই দীর্ঘ সময় অপেক্ষা করে, কেউবা দূর-দূরান্ত থেকে হেঁটে এসে নামাজে অংশ নেন।

ধর্মীয় ও ঐতিহাসিক গুরুত্বের কারণে আল-আকসা মুসলিম বিশ্বের কাছে বিশেষ মর্যাদাপূর্ণ। রমজান মাসে এখানে নামাজ আদায়কে ফিলিস্তিনিরা আত্মিক শক্তি ও ঐক্যের প্রতীক হিসেবে দেখেন।

চলমান পরিস্থিতির মধ্যেও বিপুল উপস্থিতি প্রমাণ করে, প্রতিকূলতার মাঝেও আল-আকসার সঙ্গে ফিলিস্তিনিদের আত্মিক বন্ধন অটুট রয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

ইস'রাই'লের চেকপোস্ট পেরিয়ে আল আকসায় ৫০ হাজার ফি'লিস্তি'নির তারাবি আদায়

প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

রমজানের পবিত্র আবহে কঠোর নিরাপত্তা ও চেকপোস্টের বাধা পেরিয়ে প্রায় ৫০ হাজার ফিলিস্তিনি মুসল্লি মসজিদুল আল-আকসা প্রাঙ্গণে ইশা ও তারাবির নামাজ আদায় করেছেন।

রোববার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দখলকৃত পূর্ব জেরুজালেম-এর প্রাচীন নগরীতে এ দৃশ্য দেখা যায়। বিভিন্ন এলাকা থেকে আগত মুসল্লিরা ইসরাইলি চেকপোস্ট অতিক্রম করে আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করেন। কঠোর তল্লাশি ও সীমিত প্রবেশের মধ্যেও বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

স্থানীয় সূত্র জানায়, চলমান উত্তেজনা ও নিরাপত্তা বিধিনিষেধের মধ্যেও ফিলিস্তিনিরা রমজানের প্রথম দিক থেকেই আল-আকসায় সমবেত হচ্ছেন। অনেকেই দীর্ঘ সময় অপেক্ষা করে, কেউবা দূর-দূরান্ত থেকে হেঁটে এসে নামাজে অংশ নেন।

ধর্মীয় ও ঐতিহাসিক গুরুত্বের কারণে আল-আকসা মুসলিম বিশ্বের কাছে বিশেষ মর্যাদাপূর্ণ। রমজান মাসে এখানে নামাজ আদায়কে ফিলিস্তিনিরা আত্মিক শক্তি ও ঐক্যের প্রতীক হিসেবে দেখেন।

চলমান পরিস্থিতির মধ্যেও বিপুল উপস্থিতি প্রমাণ করে, প্রতিকূলতার মাঝেও আল-আকসার সঙ্গে ফিলিস্তিনিদের আত্মিক বন্ধন অটুট রয়েছে।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল