ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রথমবার তারেক রহমান

সংরক্ষিত নারী আসন বাতিল করে ১০০ আসনে সরাসরি নির্বাচনের প্রস্তাব স্পিকারের

আমার কবরে বেলিফুলের গাছ লাগাবেন’ স্ট্যাটাসের দু’দিন পর দুর্ঘটনায় নি'হত ঢাবি ছাত্র

দেবিদ্বার উপজেলা পরিষদ কলোনির ৯টি রাইজারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, বকেয়া ৩২ লাখ টাকা।

সংসদ সদস্য হান্নান মাসউদের এমপি পদ বাতিলের রিট খারিজ

মসজিদে ইমামতি থেকে যুক্তরাষ্ট্রের সিনেটে, মুসলিম যুবকের ঐতিহাসিক উত্থান

‘যে বটতলায় কোরআন তিলাওয়াতে শোকজ হতো, সেখানেই আজ শিবিরের প্রকাশনা উৎসব’

ভারতের বিশ্ববিদ্যালয়ে প্রথম মুসলিম নারী ভিপি নাশরা নাঈম, অভিনন্দন জানালেন সাদিক কায়েম

ভবিষ্যতের নির্বাচনের জন্য উদাহরণ হয়ে থাকবে।

কোথায় সফল, কোথায় ব্যর্থ- মূল্যায়ন করবে জনগণ: ড. ইউনূস

ছবি সংগৃহীত

কোথায় সফল, কোথায় ব্যর্থ—তার মূল্যায়ন জনগণই করবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, দীর্ঘ ১৭ বছর পর দেশে একটি উৎসবমুখর, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে, যা ভবিষ্যতের নির্বাচনের জন্য উদাহরণ হয়ে থাকবে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।

ড. ইউনূস বলেন, এই নির্বাচন আয়োজন ছিল একটি বড় চ্যালেঞ্জ। রাজনৈতিক অস্থিরতা, অবিশ্বাস এবং দীর্ঘদিনের নির্বাচনসংক্রান্ত বিতর্কের প্রেক্ষাপটে সরকার একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক পরিবেশ তৈরির চেষ্টা করেছে। তিনি দাবি করেন, জনগণ, রাজনৈতিক দল, প্রার্থী, নির্বাচন পরিচালনাকারী প্রতিষ্ঠান এবং আইনশৃঙ্খলা বাহিনীর সম্মিলিত প্রচেষ্টার ফলেই নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে।

প্রধান উপদেষ্টা আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কোথাও কোথাও বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও সামগ্রিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল। ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি মানুষের আস্থার বহিঃপ্রকাশ বলে তিনি মন্তব্য করেন।

তবে তিনি স্বীকার করেন, একটি বড় জাতীয় আয়োজন হিসেবে এই নির্বাচনেরও সীমাবদ্ধতা থাকতে পারে। “কোথায় সফল, কোথায় ব্যর্থ—তার চূড়ান্ত মূল্যায়ন করবে জনগণ,” বলেন তিনি।

ভবিষ্যতের জন্য শিক্ষা নিয়ে নির্বাচন ব্যবস্থা আরও শক্তিশালী ও স্বচ্ছ করার প্রতিশ্রুতিও দেন প্রধান উপদেষ্টা। তাঁর ভাষণে জাতীয় ঐক্য, রাজনৈতিক সহনশীলতা এবং গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

শনিবার, ২১ নভেম্বর ২০২৬

কোথায় সফল, কোথায় ব্যর্থ- মূল্যায়ন করবে জনগণ: ড. ইউনূস

প্রকাশের তারিখ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

কোথায় সফল, কোথায় ব্যর্থ—তার মূল্যায়ন জনগণই করবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, দীর্ঘ ১৭ বছর পর দেশে একটি উৎসবমুখর, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে, যা ভবিষ্যতের নির্বাচনের জন্য উদাহরণ হয়ে থাকবে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।

ড. ইউনূস বলেন, এই নির্বাচন আয়োজন ছিল একটি বড় চ্যালেঞ্জ। রাজনৈতিক অস্থিরতা, অবিশ্বাস এবং দীর্ঘদিনের নির্বাচনসংক্রান্ত বিতর্কের প্রেক্ষাপটে সরকার একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক পরিবেশ তৈরির চেষ্টা করেছে। তিনি দাবি করেন, জনগণ, রাজনৈতিক দল, প্রার্থী, নির্বাচন পরিচালনাকারী প্রতিষ্ঠান এবং আইনশৃঙ্খলা বাহিনীর সম্মিলিত প্রচেষ্টার ফলেই নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে।

প্রধান উপদেষ্টা আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কোথাও কোথাও বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও সামগ্রিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল। ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি মানুষের আস্থার বহিঃপ্রকাশ বলে তিনি মন্তব্য করেন।

তবে তিনি স্বীকার করেন, একটি বড় জাতীয় আয়োজন হিসেবে এই নির্বাচনেরও সীমাবদ্ধতা থাকতে পারে। “কোথায় সফল, কোথায় ব্যর্থ—তার চূড়ান্ত মূল্যায়ন করবে জনগণ,” বলেন তিনি।

ভবিষ্যতের জন্য শিক্ষা নিয়ে নির্বাচন ব্যবস্থা আরও শক্তিশালী ও স্বচ্ছ করার প্রতিশ্রুতিও দেন প্রধান উপদেষ্টা। তাঁর ভাষণে জাতীয় ঐক্য, রাজনৈতিক সহনশীলতা এবং গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল