ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচনের পরিবেশে ইতিবাচক প্রভাব ফেলেছে।

মা-বোনেরা বিপ্লব ঘটিয়ে দিয়েছে: হাসনাত

মা-বোনেরা বিপ্লব ঘটিয়ে দিয়েছে: হাসনাত
ছবি সংগৃহীত

মা-বোনেরা বিপ্লব ঘটিয়ে দিয়েছে: হাসনাত

কুমিল্লা-৪ আসনে নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সন্তোষ প্রকাশ করে কৃতজ্ঞতা জানিয়েছেন ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, “মা-বোনেরা আজ বিপ্লব ঘটিয়ে দিয়েছে।”

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে তিনি এ মন্তব্য করেন। লাইভে হাসনাত আবদুল্লাহ বলেন, ভোটকেন্দ্রগুলোতে সকাল থেকেই নারী ভোটারদের দীর্ঘ উপস্থিতি লক্ষ্য করা গেছে, যা নির্বাচনের পরিবেশে ইতিবাচক প্রভাব ফেলেছে।

তিনি বিশেষভাবে ‘আন্টি সোসাইটি’র সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, তাদের সক্রিয় প্রচার ও সচেতনতা কার্যক্রম নারী ভোটারদের ভোটমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। “আপনাদের সাহসী অবস্থান ও উৎসাহ ছাড়া এটা সম্ভব হতো না,”—বলেন তিনি।

হাসনাত দাবি করেন, নারী ভোটারদের এই অংশগ্রহণ গণতন্ত্রের শক্তি বাড়িয়েছে এবং পরিবর্তনের বার্তা দিয়েছে। তিনি সবার প্রতি শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

তবে তার বক্তব্যের বিষয়ে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের কোনো মন্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সকাল থেকেই কুমিল্লা-৪ আসনের বিভিন্ন কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কেন্দ্রগুলোতে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

মা-বোনেরা বিপ্লব ঘটিয়ে দিয়েছে: হাসনাত

প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল