ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬

আনুষ্ঠানিকভাবে বিচার কার্যক্রম শুরু হবে।

মানবতাবি'রোধী অপ'রাধে সালমান–আনিসুলের বিচার শুরু আজ।

ছবি সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধে সালমান–আনিসুলের বিচার শুরু আজ।

জুলাই বিপ্লব চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিচার আজ শুরু হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ আজ প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিচার কার্যক্রম শুরু হবে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ মামলার শুনানি অনুষ্ঠিত হবে। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী।

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, বিচার শুরুর প্রথম দিনেই মামলার প্রথম সাক্ষীর জবানবন্দি রেকর্ড করার প্রস্তুতি নেওয়া হয়েছে। একই সঙ্গে প্রসিকিউশন পক্ষ জুলাই বিপ্লবের সময় সংঘটিত হত্যাকাণ্ড, নির্যাতন, বেআইনি আটক ও রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারের বিস্তারিত চিত্র ট্রাইব্যুনালের সামনে উপস্থাপন করবে।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, জুলাই বিপ্লব দমন করতে রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে পরিকল্পিতভাবে সাধারণ জনগণের ওপর হত্যাযজ্ঞ চালানো হয়। ওই সময় রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ ও আইনগত সুরক্ষা দেওয়ার মাধ্যমে সালমান এফ রহমান ও আনিসুল হক মানবতাবিরোধী অপরাধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিলেন বলে প্রসিকিউশনের অভিযোগ।

এর আগে তদন্ত শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখা তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে। অভিযোগে বলা হয়, এই অপরাধ শুধু ব্যক্তিগত নয়, বরং রাষ্ট্রীয় কাঠামোর ভেতরে থেকে সংঘটিত হওয়ায় এটি মানবতাবিরোধী অপরাধের সংজ্ঞার আওতায় পড়ে।

এই মামলাকে জুলাই বিপ্লব-পরবর্তী সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আলোচিত বিচার প্রক্রিয়া হিসেবে বিবেচনা করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ বিচার শুধু অপরাধীদের শাস্তি নিশ্চিত করবে না, বরং ভবিষ্যতে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে একটি শক্ত বার্তা দেবে।

বিচার ঘিরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আদালতের কার্যক্রম পর্যবেক্ষণে দেশি-বিদেশি গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

রোববার, ৩১ মে ২০২৬

মানবতাবি'রোধী অপ'রাধে সালমান–আনিসুলের বিচার শুরু আজ।

প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল