ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬

শোলাবাড়িয়া ব্রিজের কাছে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

দুই বাসের মুখোমুখি সংঘ'র্ষে নি'হত ২, আহ'ত অন্তত ১০

ছবি সংগৃহীত

পাবনা-ঢাকা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ১০

পাবনা-ঢাকা মহাসড়কের শোলাবাড়িয়া এলাকায় দুইটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৭টার দিকে পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানাধীন শোলাবাড়িয়া ব্রিজের কাছে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, ভোরের দিকে দ্রুতগতিতে চলছিল বাস দুটি। শোলাবাড়িয়া ব্রিজের কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস বিপরীত দিক থেকে আসা অপর বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের তীব্রতায় দুটি বাসই দুমড়ে-মুচড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। গুরুতর আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতাল ও পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথে দুইজনের মৃত্যু হয়।

মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজার রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তিনি আরও বলেন, দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরে পুলিশের সহায়তায় পরিস্থিতি স্বাভাবিক করা হয়।

দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

রোববার, ৩১ মে ২০২৬

দুই বাসের মুখোমুখি সংঘ'র্ষে নি'হত ২, আহ'ত অন্তত ১০

প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

পাবনা-ঢাকা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ১০

পাবনা-ঢাকা মহাসড়কের শোলাবাড়িয়া এলাকায় দুইটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৭টার দিকে পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানাধীন শোলাবাড়িয়া ব্রিজের কাছে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, ভোরের দিকে দ্রুতগতিতে চলছিল বাস দুটি। শোলাবাড়িয়া ব্রিজের কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস বিপরীত দিক থেকে আসা অপর বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের তীব্রতায় দুটি বাসই দুমড়ে-মুচড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। গুরুতর আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতাল ও পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথে দুইজনের মৃত্যু হয়।

মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজার রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তিনি আরও বলেন, দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরে পুলিশের সহায়তায় পরিস্থিতি স্বাভাবিক করা হয়।

দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল