ওরা সিল ও ব্যালট বানাচ্ছে—সতর্ক থাকার আহ্বান আমীর খসরুর
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নানা অনিয়মের আশঙ্কার কথা তুলে ধরে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম মহানগরীর মেহেদিবাগে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ওরা সিল বানাচ্ছে, ব্যালট বানাচ্ছে। বোরকা বানাচ্ছে, বিকাশ নম্বর নিচ্ছে, এনআইডি নম্বর নিচ্ছে—এই সব কার্যক্রম আমাদের মধ্যে শঙ্কা তৈরি করছে।”
তিনি অভিযোগ করেন, এসব কর্মকাণ্ডের মাধ্যমে আগাম নির্বাচনে কারচুপির প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ অবস্থায় ভোটারদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
আমীর খসরু বলেন, জনগণের ভোটাধিকার রক্ষায় সবাইকে সজাগ থাকতে হবে এবং যেকোনো অনিয়মের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
সংবাদ সম্মেলনে তিনি বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরেন। বলেন, বিএনপি ক্ষমতায় এলে চট্টগ্রামকে শুধু বাণিজ্যিক রাজধানী হিসেবে নয়, বরং চট্টগ্রাম বন্দরকে একটি আঞ্চলিক লজিস্টিক হাব হিসেবে গড়ে তোলা হবে। এই বন্দর দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ ব্যবহার করতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, একটি কার্যকর ও আধুনিক বন্দর ব্যবস্থাপনা দেশের অর্থনীতিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং কর্মসংস্থান সৃষ্টি হবে।
সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মহানগর বিএনপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন