জামায়াত ক্ষমতায় গেলে সৎ, যোগ্য ও নিষ্ঠাবান ব্যক্তিই হবেন আগামীর রাষ্ট্রপতি: ডা. শফিকুর রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে রাষ্ট্রপতি কে হবেন—এমন প্রশ্নের জবাবে দলের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, রাষ্ট্রের সর্বোচ্চ পদে এমন একজন ব্যক্তিই আসবেন, যিনি সৎ, যোগ্য ও নিষ্ঠাবান।
তিনি বলেন, “আপনারা ধৈর্য ধরুন। ইন্নাল্লাহা মা’আসসবিরীন—নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সঙ্গে আছেন। যিনি সৎ, যোগ্য ও নিষ্ঠাবান ব্যক্তি, এমন মানুষই আগামীর রাষ্ট্রপতি হবেন।”
ডা. শফিকুর রহমান স্পষ্ট করে বলেন, রাষ্ট্রপতি পদ নিয়ে জামায়াতে ইসলামী কোনো ব্যক্তি-কেন্দ্রিক রাজনীতি করে না। বরং তারা নীতিনিষ্ঠতা, যোগ্যতা ও আমানতদারিতাকেই রাষ্ট্র পরিচালনার প্রধান মাপকাঠি হিসেবে বিবেচনা করে।
তিনি আরও বলেন, রাষ্ট্র পরিচালনায় আল্লাহভীতি, সততা ও জনগণের প্রতি দায়বদ্ধতা না থাকলে দেশ কখনোই সঠিক পথে এগোতে পারে না। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে এসব গুণাবলিই রাষ্ট্রের প্রতিটি স্তরে প্রতিষ্ঠিত করা হবে।
জামায়াত আমির অভিযোগ করেন, অতীতে ক্ষমতাসীনরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদগুলো দলীয় আনুগত্যের ভিত্তিতে বণ্টন করেছে, যার ফলে দুর্নীতি ও অনিয়ম প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। এর বিপরীতে জামায়াতে ইসলামী একটি যোগ্যতাভিত্তিক ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে চায় বলে জানান তিনি।
রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এটি সময়ের বিষয়। যথাসময়ে জনগণ ও দেশ উপযুক্ত সিদ্ধান্তের প্রতিফলন দেখতে পাবে। এখনই নাম ঘোষণা বা ব্যক্তি নির্ধারণের প্রয়োজন নেই।
ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে রাষ্ট্র হবে ইনসাফভিত্তিক, যেখানে আইনের ঊর্ধ্বে কেউ থাকবে না। রাষ্ট্রপতি থেকে শুরু করে সর্বস্তরের দায়িত্বশীলদের জনগণের কাছে জবাবদিহির আওতায় আনা হবে।
তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ধৈর্য, নৈতিকতা ও আল্লাহর ওপর ভরসা রেখেই একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের পথে এগিয়ে যেতে হবে।

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন