বিএনপি সরকার গঠন করলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: তারেক রহমান
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়ী হয়ে সরকার গঠন করতে পারলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এটি বিএনপি সরকারের অন্যতম প্রধান কাজ হিসেবে অগ্রাধিকার পাবে।
তিনি বলেন, তিস্তা অববাহিকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে এই মহাপরিকল্পনা বাস্তবায়নের কোনো বিকল্প নেই। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের কৃষি, অর্থনীতি ও জীবনমানের ব্যাপক উন্নয়ন ঘটবে।
তারেক রহমান আরও জানান, তিস্তা এলাকার সার্বিক উন্নয়নের অংশ হিসেবে একটি মেডিকেল কলেজ ও একটি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো দ্রুত বাস্তবায়ন করা হবে। পাশাপাশি সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করা হবে, যা উত্তরাঞ্চলের যোগাযোগ ও বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এছাড়া কিশোরগঞ্জ উপজেলাকে একটি আঞ্চলিক হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান বিএনপির এই শীর্ষ নেতা। তিনি বলেন, এতে শিল্প, কর্মসংস্থান ও অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত হবে।
তিনি আগামী ১২ তারিখের নির্বাচনে ভোটারদের বিএনপির পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান এবং বলেন, জনগণের সমর্থন পেলে এসব উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে বিএনপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন