ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬

মির্জা ফখরুলকে সঙ্গে নিয়ে ভোট দিলেন প্রধানমন্ত্রী

ইসলামী ব্যাংকের গ্রাহকদের শান্তিপূর্ণ মানববন্ধনে পুলিশের হা'মলা গু'লিবিদ্ধ-৫০আ'হত শতাধিক

এইচআরডিএস-এর ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি ঘোষণা

মতলব উত্তর প্রেসক্লাবের পূর্নাঙ্গ কমিটি গঠন সভাপতি সফিকুল, সম্পাদক সুমন, সাংগঠনিক সাগর নির্বাচিত

মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি সফিকুল, সম্পাদক সুমন, সাংগঠনিক সাগর নির্বাচিত

ঝালকাঠি  জেলা ছাত্রদলের সভাপতি পদে শীর্ষ আলোচনায়  মোঃ তৌহিদ হোসেন।

ঝালকাঠি জেলা ছাত্রদলের কমিটিতে সভাপতি পদে আলোচনায় বারবার কারা নির্যাতিত ছাত্রনেতা মোঃ তৌহিদ হোসেন।

গণভোট নিয়ে ‘নয়ছয় নয়’ বলে সরকারকে হুঁশি'য়ারি জবি ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থীর

হুমকিও দিয়েছে বিএনপির নেতাকর্মীরা।

শাপলা কলির প্রচারণায় বিএনপির বাধা, কেন্দ্র দখলের হু'মকি

ছবি সংগৃহীত

প্রেস বিজ্ঞপ্তি

ঢাকা-১৮ আসন

শাপলা কলির প্রচারণায় বিএনপির বাধা, কেন্দ্র দখলের হুমকি

ঢাকা-১৮ আসনে জামায়াত-এনসিপিসহ ১১ দলের ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ জোটের নির্বাচনী প্রচারণায় বাধা ও লিফলেট ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এমনকি আগামী ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্র দখলের হুমকিও দিয়েছে বিএনপির নেতাকর্মীরা। 

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা-১৮ আসনের বিভিন্ন এলাকায় এই ঘটনা ঘটে। এদিন জুমার নামাজের পর খিলক্ষেত থানার ৪৮ নম্বর ওয়ার্ড এলাকায় ১১ দলীয় জোটের নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়া হয় এবং লিফলেট ছিনিয়ে নেওয়া হয়। এছাড়া বরুয়া শেলুন পাড়ার বায়তুল আমান জামে মসজিদের সামনে শাপলা কলি প্রতীকের পক্ষে লিফলেট বিতরণকালে স্থানীয় বিএনপি নেতা মুরাদ কাজী দলবসহ সেখানে গিয়ে জোরপূর্বক লিফলেটগুলো ছিনিয়ে নেন। এছাড়া ১২ তারিখ ভোটকেন্দ্রে গেলে 'দেখে নেওয়া হবে'- এমন হুমকিও দেন। 

একইদিন বাদ আসর বরুয়া বাজার এলাকায় শাপলা কলি প্রতীকের পক্ষে প্রচারণা চালানো একটি মাইকিং রিকশা নিয়ে যায় বিএনপির নেতাকর্মীরা। এছাড়া বিভিন্ন স্থানে শাপলা কলি প্রতীকের পক্ষে প্রচারণা চালানোর সময় ১১ দলীয় জোটের নারী সদস্যদের নির্বাচনী প্রচারণায় বাধা এবং কটুক্তি করেছে তারা।

এ বিষয়ে ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সদস্য সচিব আব্দুল মান্নান তালুকদার বলেন, 'প্রচারণাকালে সেখানে ১১ দলীয় জোটের কর্মীদের ভয়ভীতি প্রদর্শন করা হয়। আগামী ১২ তারিখ নির্বাচনের দিন ভোটকেন্দ্রে যেতে দেওয়া হবে না এবং ভোটকেন্দ্রে গেলে 'দেখে নেওয়া হবে'- এমন হুমকিও দেওয়া হয়। একই সঙ্গে ভবিষ্যতে ওই এলাকায় প্রচারণায় গেলে মারধরের হুমকি দেন সেখানে উপস্থিত বিএনপির নেতা-কর্মীরা।'

এ ঘটনায় নিন্দা ও বিচারের দাবি জানিয়ে ঢাকা-১৮ আসনে জামায়াত-এনসিপিসহ ১১ দলের ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ জোটের প্রার্থী আরিফুল ইসলাম বলেন, 'পুরো দেশ যখন একটি সুষ্ঠু নির্বাচনের জন্য তাকিয়ে আছে, তখন একটি গোষ্ঠী নির্বাচন বানচালে মরিয়া। ঢাকা-১৮ আসনে শাপলা কলি মার্কারের বিপুল গণজোয়ার দেখে ভীত ও দিশেহারা ব্যক্তিরা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং দোষীদের বিরুদ্ধে বিচারের দাবি করছি।'

এদিকে আসন্ন নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৮ আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রচারণা জোরদার হয়েছে। তবে সাম্প্রতিক এই ঘটনার কারণে এলাকায় নির্বাচনী পরিবেশকে নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

#.......

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

রোববার, ৩০ আগস্ট ২০২৬

শাপলা কলির প্রচারণায় বিএনপির বাধা, কেন্দ্র দখলের হু'মকি

প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল