ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬

ফকিরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন অ্যাডভোকেট আহসানুল হক বাবুল

জুলাইয়ের আগেও ভোট চু'রি ছিল, জুলাইয়ের পরেও ভোট চু'রি হয়েছে: নোয়াখালীতে হাসনাত আব্দুল্লাহ

কর্মী বাঁচলে দল বাঁচবে ত্যাগীদের সঠিক মূল্যায়ন করতে হবে—আশরাফুর রহমান বাবু

কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুর রহমান বাবুকে মতলবে ৯৪ ব্যাচের সংবর্ধনা

নোয়াখালীতে ছাত্রদল নেতা গু'লিবি'দ্ধ

নোয়াখালীতে ছাত্রদল নেতা গু'লিবি'দ্ধ

নোয়াখালীতে কিশোর গ্যাং ও রাষ্ট্রবিরোধী অপতৎপরতার প্রতিবাদে বিএনপির বি'ক্ষোভ সমাবেশ

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে নোয়াখালীতে বর্ণাঢ্য আনন্দ মিছিল   ‎

কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক হলেন শোয়াইব খন্দকার

ঘটনাকে স্থানীয় রাজনীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

বিএনপির দুই শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

ছবি সংগৃহীত

জামালপুরে বিএনপির দুই শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে পদত্যাগ করে দুই শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ ঘটনাকে স্থানীয় রাজনীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বকশীগঞ্জ উপজেলা শহরে অবস্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নবাগত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন জামালপুর-১ (বকশীগঞ্জ–দেওয়ানগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট নাজমুল হক সাঈদী।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অ্যাডভোকেট নাজমুল হক সাঈদী বলেন, দেশ ও জনগণের কল্যাণে আদর্শভিত্তিক রাজনীতির বিকল্প নেই। তিনি দাবি করেন, জামায়াতে ইসলামী একটি সৎ, ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। নতুন যোগদানকারীদের ঐক্যবদ্ধভাবে সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করার আহ্বান জানান তিনি।

যোগদানকারী নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও তারা এখন আদর্শিক ও নৈতিক রাজনীতির আশায় জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় জামায়াতই কার্যকর ভূমিকা রাখতে পারবে—এমন বিশ্বাস থেকেই তারা এ সিদ্ধান্ত নিয়েছেন।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর উপজেলা ও জেলা পর্যায়ের একাধিক নেতা উপস্থিত ছিলেন। তারা নতুন সদস্যদের স্বাগত জানিয়ে বলেন, এই যোগদান বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ অঞ্চলে সংগঠনের সাংগঠনিক শক্তিকে আরও দৃঢ় করবে।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মীর জামায়াতে যোগদান জামালপুর-১ আসনের নির্বাচনী সমীকরণে প্রভাব ফেলতে পারে। এ ঘটনায় আগামী দিনে এলাকার রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

বুধবার, ১৫ জুলাই ২০২৬

বিএনপির দুই শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

প্রকাশের তারিখ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল