ঘরে ঘরে দাঁড়িপাল্লার দাওয়াত পৌঁছে দেওয়ার আহ্বান: হাসনাত আবদুল্লাহ
কুমিল্লা-৪ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ১১ দলীয় জোটকে বিজয়ী করতে এখন থেকেই তৃণমূল পর্যায়ে কাজ জোরদার করতে হবে। তিনি বলেন, প্রত্যেক ভোটারের বাড়িতে বাড়িতে গিয়ে মানুষের কাছে ভোট চাইতে হবে।
রোববার এক নির্বাচনী কর্মসূচিতে তিনি বলেন, “এখন সময় এসেছে ঘরে ঘরে দাঁড়িপাল্লা প্রতীকের দাওয়াত পৌঁছে দেওয়ার। জনগণের সমর্থন আদায় করাই আমাদের প্রধান লক্ষ্য।”
হাসনাত আবদুল্লাহ আরও বলেন, দেশে দুর্নীতিবাজদের আর কোনো স্থান হবে না। দুর্নীতির রাজনীতি পরিহার করে জনগণের কাছে ভোট চাওয়াই শ্রেয়। তিনি বলেন, “দুর্নীতি করার চেয়ে ভোট ভিক্ষা করা অনেক ভালো।”
এ সময় তিনি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে জনগণের রায় বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেন।

রোববার, ৩০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন