আমাদের কাছে যে ‘অস্ত্র’ আছে, তা দিয়ে গোটাবিশ্ব চালানো সম্ভব: জামায়াত প্রার্থী মিজানুর রহমান
ঠাকুরগাঁও-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মিজানুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী দেশ পরিচালনা করতে পারবে না—এমন কথা যারা বলেন, তারা বাস্তবতা বোঝেন না। তাঁর দাবি, জামায়াতের কাছে এমন একটি আদর্শ আছে, যাকে তিনি ‘অস্ত্র’ হিসেবে উল্লেখ করেন, এবং এই আদর্শ দিয়েই শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্ব পরিচালনা করা সম্ভব।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁওয়ে নির্বাচনী প্রচারণার সময় এক পথসভায় এসব কথা বলেন তিনি।
মিজানুর রহমান বলেন, “জামায়াতে ইসলামী দেশ পরিচালনা করতে পারবে না—এ কথা যারা বলেন, তারা অজ্ঞতার মধ্যেই বসবাস করছেন। আমরা শুধু বাংলাদেশ নয়, আমাদের কাছে যে আদর্শের অস্ত্র আছে, সেই অস্ত্র দিয়েই গোটাবিশ্ব চালানো সম্ভব।”
তিনি আরও বলেন, জামায়াত ইসলামী আদর্শ, ন্যায়বিচার ও সুশাসনের রাজনীতিতে বিশ্বাস করে। তাঁর মতে, এই আদর্শ বাস্তবায়িত হলে সমাজ থেকে দুর্নীতি, বৈষম্য ও অনিয়ম দূর করা সম্ভব।
নির্বাচনে বিজয়ী হলে তিনি এলাকায় সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে তিনি দলীয় নেতাকর্মীদের শান্তিপূর্ণভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও-৩ আসনে রাজনৈতিক দলগুলোর প্রচারণা জোরদার হয়েছে। বিভিন্ন দলের প্রার্থীরা আলাদা আলাদা কর্মসূচির মাধ্যমে ভোটারদের কাছে নিজেদের অবস্থান তুলে ধরছেন।

রোববার, ৩১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন