চাঁদপুর-২ মনোনয়ন রিভিউর দাবিতে বিএনপি নেতাকর্মীদের সড়ক অবরোধ
প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৫
চাঁদপুর ২ (মতলব উত্তর- দক্ষিণ) নির্বাচনি আসনে বিএনপির মনোনয়ন রিভিউর দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুস শুক্কুর পাটোয়ারীর সমর্থকরা। শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে নারায়নপুর বাজার থেকে বিক্ষোভ মিছিলটি নিয়ে মতলব-পেন্নাই সড়ক অবরোধ করে রাখে তারা। পরে সন্ধ্যা ৬টার পর অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধ নেতাকর্মীরা। মতলব বিএনপির একাংশের নেতাকর্মীরা মতলব-পেন্নাই সড়কের আশ্বিনপুর মোড়ে অবস্থান নেয়। এ সময় ঢাকা-চাঁদপুরমুখী যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে যাত্রীরা দুর্ভোগে পড়েন। অবরোধকারী বিএনপি নেতাকর্মী দাবি, অতিদ্রুত এ আসনে বিএনপির মনোনয়ন পুনবিবেচনা করতে হবে। তা না হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। তারা আরও বলেন, এম এ শুক্কুর পাটোয়ারী ছাত্রদল থেকে উঠে আসা বিএনপির তৃণমূলকর্মীদের নেতা। এই ত্যাগী নেতাকে মনোনয়ন না দিলে বিএনপির পরাজয় হবে বলেও মন্তব্য করেন তারা।সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিলে মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
প্রসঙ্গত, এই আসনে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিনকে দল থেকে মনোনয়ন দেয়া হয়।
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন