তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৫
তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে
তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসে পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। শনিবার (২২ নভেম্বর) সকাল সোয়া ৮টার দিকে ভুটান এয়ারলাইন্সের একটি বিশেষ বিমানে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আনুষ্ঠানিক সংবর্ধনার অংশ হিসেবে তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।
এর আগে বৃহস্পতিবার (২০ নভেম্বর) পররাষ্ট্র সচিব মো. আসাদ আলম সিয়াম এক সংবাদ সম্মেলনে জানান, প্রধানমন্ত্রী শেরিং তোবগের ঢাকায় আগমনকে ঘিরে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তার সফরকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বাংলাদেশ।
ঢাকায় পৌঁছানোর পর প্রথমেই তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। দুপুরে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন পররাষ্ট্র উপদেষ্টা। সফরকালে বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যু ও সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন