নাটোরে দাঁড়িপাল্লার পক্ষে মহিলা জামায়াতের নির্বাচনি শোভাযাত্রা
নাটোর-২ (সদর–নলডাঙ্গা) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে নির্বাচনি শোভাযাত্রা করেছে নাটোর মহিলা জামায়াতে ইসলামী। বুধবার সকাল সাড়ে ১০টায় নাটোর শহরে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রাটি শহরের মাদ্রাসা মোড় গোলচত্বর থেকে শুরু হয়। পরে এটি কানাইখালি, নিচাবাজার ও আলাইপুরসহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাদ্রাসা মোড় গোলচত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিপুল সংখ্যক মহিলা নেতাকর্মী অংশগ্রহণ করেন।
শোভাযাত্রা চলাকালে অংশগ্রহণকারীরা দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং আসন্ন নির্বাচনে ভোটারদের সমর্থন কামনা করেন। পুরো শহর প্রদক্ষিণকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল।
শোভাযাত্রা শেষে মাদ্রাসা মোড় গোলচত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, নাটোর-২ আসনে ন্যায়নীতি ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে তারা দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে মাঠে নেমেছেন। তারা নারী ভোটারদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, জনগণের অধিকার রক্ষা এবং ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ গঠনের জন্য আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানানো হয়।
সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

বুধবার, ১৫ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন