দেশে পৌঁছেছে ৩ লাখ ২৬ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো পোস্টাল ব্যালট দেশে আসতে শুরু করেছে। বুধবার পর্যন্ত মোট ৩ লাখ ২৬ হাজার ২০টি প্রবাসী ভোটারের পোস্টাল ব্যালট বাংলাদেশে পৌঁছেছে।
এই তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) সালীম আহমাদ খান।
তিনি জানান, বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি ভোটাররা নির্ধারিত সময়ের মধ্যে পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। ধাপে ধাপে এসব ব্যালট বাংলাদেশে এসে পৌঁছাচ্ছে এবং নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে সেগুলো গ্রহণ ও সংরক্ষণ করা হচ্ছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রবাসীদের ভোট সুষ্ঠু ও নিরাপদভাবে নিশ্চিত করতে পোস্টাল ব্যালট ব্যবস্থায় বিশেষ নিরাপত্তা ও যাচাই প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে পাওয়া ব্যালটগুলোই চূড়ান্ত গণনায় অন্তর্ভুক্ত হবে।
উল্লেখ্য, প্রথমবারের মতো বড় পরিসরে প্রবাসীদের ভোটাধিকার কার্যকর করতে পোস্টাল ব্যালট পদ্ধতি চালু করেছে নির্বাচন কমিশন। এই ব্যবস্থাকে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
নির্বাচন কমিশন আশা করছে, নির্ধারিত সময়ের মধ্যে আরও পোস্টাল ব্যালট দেশে পৌঁছাবে এবং প্রবাসীদের ভোট গণভোট ও জাতীয় নির্বাচনের ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বুধবার, ১৫ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন