ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬

টাকা পাচারকারীদের ছাড় নয়, দেশে ফিরিয়ে আইনের আওতায় আনা হবে

আমরা টাকা পাচা'রকারীদের ঘুম হা'রাম করে দেব

ছবি সংগৃহীত

টাকা পাচারকারীদের ছাড় নয়, দেশে ফিরিয়ে আইনের আওতায় আনা হবে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, অতীতে বিপুল পরিমাণ অর্থ দেশ থেকে পাচার হয়েছে এবং এই অর্থ ফেরত আনার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হবে। এ ক্ষেত্রে কোনো আত্মীয়তা, প্রভাব বা পরিচয় বিবেচনায় নেওয়া হবে না।

তিনি বলেন, “বিগত সময়ে প্রায় ২৮ লাখ কোটি টাকা দেশ থেকে পাচার হয়েছে। শুধু অর্থ নয়, অর্থ পাচারের সঙ্গে যারা জড়িত, তাদেরও দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনা হবে। দেশের টাকা চুরি করে বিদেশে গিয়ে রাজার হালতে বসবাস করতে দেওয়া হবে না। আমরা টাকা পাচারকারীদের ঘুম হারাম করে দেব।”

ডা. শফিকুর রহমান আরও বলেন, রাষ্ট্র পরিচালনায় সুশাসন প্রতিষ্ঠা করতে হলে অর্থনৈতিক অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। পাচার হওয়া অর্থ ফেরত আনা এবং দায়ীদের বিচারের মুখোমুখি করাই হবে জামায়াতে ইসলামীর অন্যতম অগ্রাধিকার।

তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী গোষ্ঠী রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে জনগণের সম্পদ বিদেশে পাচার করেছে, যার দায় শেষ পর্যন্ত সাধারণ মানুষকেই বহন করতে হয়েছে।

সভায় তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, দুর্নীতি ও অর্থপাচারমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

আমরা টাকা পাচা'রকারীদের ঘুম হা'রাম করে দেব

প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

টাকা পাচারকারীদের ছাড় নয়, দেশে ফিরিয়ে আইনের আওতায় আনা হবে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, অতীতে বিপুল পরিমাণ অর্থ দেশ থেকে পাচার হয়েছে এবং এই অর্থ ফেরত আনার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হবে। এ ক্ষেত্রে কোনো আত্মীয়তা, প্রভাব বা পরিচয় বিবেচনায় নেওয়া হবে না।

তিনি বলেন, “বিগত সময়ে প্রায় ২৮ লাখ কোটি টাকা দেশ থেকে পাচার হয়েছে। শুধু অর্থ নয়, অর্থ পাচারের সঙ্গে যারা জড়িত, তাদেরও দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনা হবে। দেশের টাকা চুরি করে বিদেশে গিয়ে রাজার হালতে বসবাস করতে দেওয়া হবে না। আমরা টাকা পাচারকারীদের ঘুম হারাম করে দেব।”

ডা. শফিকুর রহমান আরও বলেন, রাষ্ট্র পরিচালনায় সুশাসন প্রতিষ্ঠা করতে হলে অর্থনৈতিক অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। পাচার হওয়া অর্থ ফেরত আনা এবং দায়ীদের বিচারের মুখোমুখি করাই হবে জামায়াতে ইসলামীর অন্যতম অগ্রাধিকার।

তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী গোষ্ঠী রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে জনগণের সম্পদ বিদেশে পাচার করেছে, যার দায় শেষ পর্যন্ত সাধারণ মানুষকেই বহন করতে হয়েছে।

সভায় তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, দুর্নীতি ও অর্থপাচারমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল