ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : রোববার, ০১ ফেব্রুয়ারি ২০২৬

চাঁদপুর-২ আসনে ধানের শীষের পক্ষে ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ছবিতেঃ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সহ সাধারন সম্পাদক জুবাইদা ইসলাম জেরিন ও মতলব পৌর ছাত্রদলের ফয়সাল খন্দকার।

চাঁদপুর-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন পক্ষে কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশ মোতাবেক মতলব উত্তর-দক্ষিণ ছাত্রদলের আয়োজনে নির্বাচনী প্রচার প্রচারণা ও করণীয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত। 

১ ফেব্রুয়ারী রবিবারে মতলব উত্তর-দক্ষিণ ছাত্রদলের আয়োজনে নির্বাচনী প্রচার প্রচারণা ও করণীয় বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী ড. জালাল উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রামের পরে আমরা মুক্ত হয়ে পেরেছি। এই আন্দোলনে ছাত্রদলের নেতাকর্মীরা রক্ত না দিলে আমরা মুক্ত হতে পারতাম না। তাদের রক্তের বিনিময়ে আজ আমরা মুক্ত। বাংলাদেশে রাজনীতিতে ছাত্রদলের যে অবদান তা অবিস্মরনীয় হয়ে থাকবে। ছাত্রদল মানেই লড়াই সংগ্রামের দল। এই লড়াই সংগ্রাম এখনো শেষ হয়ে যায়নি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত চালিয়ে যেতে হবে। একটি দল জান্নাতে টিকিট বিক্রি করে ভোট চাইছে। যা ইসলাম বিরোধী কর্মকান্ড। তাই সবাইকে সতর্ক থাকতে হবে, এবং ভোট দিয়ে ভোট রক্ষা করতে হবে।

মতলব উত্তর দক্ষিণ উপজেলা ছাত্রদলের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোবারক হোসেন, সহ সাধারন সম্পাদক জুবাইদা ইসলাম জেরিন সহ অন্যান্যরা। 

এছাড়াও মতলব উত্তর দক্ষিণ উপজেলা পৌর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রদল নেতৃবৃন্দ তাদের মতামত এবং পরামর্শ তুলে ধরেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

চাঁদপুর-২ আসনে ধানের শীষের পক্ষে ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

চাঁদপুর-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন পক্ষে কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশ মোতাবেক মতলব উত্তর-দক্ষিণ ছাত্রদলের আয়োজনে নির্বাচনী প্রচার প্রচারণা ও করণীয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত। 

১ ফেব্রুয়ারী রবিবারে মতলব উত্তর-দক্ষিণ ছাত্রদলের আয়োজনে নির্বাচনী প্রচার প্রচারণা ও করণীয় বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী ড. জালাল উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রামের পরে আমরা মুক্ত হয়ে পেরেছি। এই আন্দোলনে ছাত্রদলের নেতাকর্মীরা রক্ত না দিলে আমরা মুক্ত হতে পারতাম না। তাদের রক্তের বিনিময়ে আজ আমরা মুক্ত। বাংলাদেশে রাজনীতিতে ছাত্রদলের যে অবদান তা অবিস্মরনীয় হয়ে থাকবে। ছাত্রদল মানেই লড়াই সংগ্রামের দল। এই লড়াই সংগ্রাম এখনো শেষ হয়ে যায়নি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত চালিয়ে যেতে হবে। একটি দল জান্নাতে টিকিট বিক্রি করে ভোট চাইছে। যা ইসলাম বিরোধী কর্মকান্ড। তাই সবাইকে সতর্ক থাকতে হবে, এবং ভোট দিয়ে ভোট রক্ষা করতে হবে।
 
মতলব উত্তর দক্ষিণ উপজেলা ছাত্রদলের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোবারক হোসেন, সহ সাধারন সম্পাদক জুবাইদা ইসলাম জেরিন সহ অন্যান্যরা। 

এছাড়াও মতলব উত্তর দক্ষিণ উপজেলা পৌর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রদল নেতৃবৃন্দ তাদের মতামত এবং পরামর্শ তুলে ধরেন।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল