ডি এস কে টিভি চ্যানেল

রাজু ভাস্কর্যের সামনে এক মানববন্ধন অুনষ্ঠিত হয়

ডাকসুর উদ্যোগে ঢাবিতে বিশ্ব হিজাব দিবস উপলক্ষ্যে হিজাব র‍্যালি

ছবি সংগৃহীত

১২০০ শিক্ষার্থীর মাঝে ফ্রি হিজাব বিতরণ

ডাকসুর উদ্যোগে ঢাবিতে বিশ্ব হিজাব দিবস উপলক্ষ্যে হিজাব র‍্যালি, মানববন্ধন ও সেমিনার অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) উদ্যোগে বিশ্ব হিজাব দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অনুষ্ঠিত হয়েছে ‘HIJAB:SYMBOL OF PRIDE AND FREEDOM’ শীর্ষক সেমিনার, হিজাব র‍্যালি ও মানববন্ধন। কর্মসূচির অংশ হিসেবে আজ রবিবার (১ ফেব্রুয়ারি) বেলা ২টায় ডাকসুর কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা, কার্যনির্বাহী সদস্য সাবিকুন্নাহার তামান্না ও উম্মে উসওয়াতুন রাফিয়ার নেতৃত্বে একটি হিজাব র‍্যালি বের করা হয়।

র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে শুরু হয়ে টিএসসি প্রাঙ্গণে রাজু ভাস্কর্যের সামনে এসে শেষ হয়। র‌্যালিতে শিক্ষার্থীরা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘হিজাব আমার অধিকার, কেড়ে নেওয়ার সাধ্য কার’, ‘ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি’ সহ বিভিন্ন স্লোগান দেন। পরে বেলা আাড়াইটার পর টিএসসি প্রাঙ্গণে রাজু ভাস্কর্যের সামনে এক মানববন্ধন অুনষ্ঠিত হয়। 

মানববন্ধনে বক্তারা বলেন, হিজাব কেবল একটি পোশাক নয়, এটি অনেক শিক্ষার্থীর ধর্মীয় বিশ্বাস, ব্যক্তিগত পরিচয় ও আত্মমর্যাদার অবিচ্ছেদ্য অংশ। সাম্প্রতিক সময়ে হিজাব পরিহিত মা ও বোনদের নানাভাবে হয়রানির শিকার হতে হচ্ছে। এটি অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে হিজাবি নারীদের প্রতি যে অবমাননাকর আচরণ ও হয়রানির ঘটনা ঘটেছে, এমন ঘটনা কোন ভাবেই কাম্য নয়। বক্তারা এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিকেলে ৩টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে ‘HIJAB:SYMBOL OF PRIDE AND FREEDOM’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তারবিয়াহ এডুকেশন নেটওয়ার্কের চেয়ারম্যান প্রফেসর মোখতার আহমাদ, শিক্ষক ও গবেষক ড. নাজমুন নাহার, আস সাহওয়া ইন্সটিটিউট অব নলেজের পরিচালক রাইসা রিফাত জুইন।

সেমিনারে বক্তারা হিজাবের ধর্মীয়, সামাজিক ও নৈতিক গুরুত্ব তুলে ধরেন এবং সেই সঙ্গে হিজাব নারীর মর্যাদা, পরিচয় ও ব্যক্তিস্বাধীনতার প্রতীক সেটিও উল্লেখ করেন। এছাড়াও সমাজে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও ধর্মীয় অধিকার রক্ষায় হিজাবের গুরুত্ব অপরিসীম বলেও আলোচনা করেন বক্তারা। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও প্রায় ২ হাজার শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

ডাকসুর ভিপি সাদিক কায়েমের সভাপতিত্বে সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত নারী প্রয়াসের সভানেত্রী ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামীমা তাসনীম, রাষ্ট্রবিজ্ঞানী ও ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়শিয়ায় জেন্ডার গবেষণা ফেলো সুমাইয়া রাবেয়া এবং ডাকসুর কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে ছালমা।

ডাকসুর কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য সাবিকুন্নাহার তামান্না ও উম্মে উসওয়াতুন রাফিয়ার সঞ্চালনায় সেমিনারে আরও উপস্থিত ছিলেন ডাকসুর ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাজহারুল ইসলাম ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দীন। 

দিবসটি উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় ১২০০ শিক্ষার্থীর মাঝে ফ্রি হিজাব বিতরণ করে ডাকসু।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

ডাকসুর উদ্যোগে ঢাবিতে বিশ্ব হিজাব দিবস উপলক্ষ্যে হিজাব র‍্যালি

প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল