ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬

ঝালকাঠি  জেলা ছাত্রদলের সভাপতি পদে শীর্ষ আলোচনায়  মোঃ তৌহিদ হোসেন।

ঝালকাঠি জেলা ছাত্রদলের কমিটিতে সভাপতি পদে আলোচনায় বারবার কারা নির্যাতিত ছাত্রনেতা মোঃ তৌহিদ হোসেন।

গণভোট নিয়ে ‘নয়ছয় নয়’ বলে সরকারকে হুঁশি'য়ারি জবি ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থীর

কোটি টাকা খরচে নির্বাচনী লড়াই, অসুস্থতা কাটিয়ে ফিরলেন হুমায়ুন কবির চৌধুরী

অনেক বৈষম্যের শিকার হয়েছি আর নয়, এখন ভাগেরটা বুঝে নেওয়ার সময় এসেছে

ববি হাজ্জাজের আসনে ভোটের ফল চ্যালেঞ্জ করলেন মামুনুল হক

চেয়ারম্যান প্রার্থীর পোস্টারে শেখ মুজিব, জিয়াউর রহমান ও তারেক

জামায়াতকে ৫০টির বেশি আসনে হারানো: গোলাম পরওয়ারের অভিযোগ

রাজধানীর শনিরআখড়া দনিয়া কলেজ মাঠে ঢাকা-৫ আসন কমিটির উদ্যোগে

দনিয়া কলেজ মাঠে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা

ছবি সংগৃহীত

৩০ জানুয়ারি ২০২৬

প্রেস বিজ্ঞপ্তি 

দনিয়া কলেজ মাঠে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা 

*নিরাপদ, কল্যাণ ও মানবিক বাংলাদেশ বিনির্মাণই জামায়াতে ইসলামীর অঙ্গিকার - মোহাম্মদ কামাল হোসেন*

১১ দলীয় জোট সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন বলেছেন, যারা বুকের রক্ত ঢেলে দিয়ে, গুমের শিকার হয়ে, ফাঁসির মঞ্চে গিয়ে জীবন দিয়ে বাংলাদেশকে ফ্যাসিবাদের হাত থেকে মুক্ত করেছে; আমাদের দায়িত্ব হচ্ছে সেই শহীদের রক্তের দায় শোধ করতে এদেশে ফ্যাসিবাদের পথ চিরতরে বন্ধ করা। ফ্যাসিবাদের পথ চিরতরে বন্ধ করতে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। পাশাপাশি নতুন বাংলাদেশ বিনির্মাণে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ মুক্ত ১১ দলীয় জোট সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জামায়াতে

ইসলামীকে সরকার গঠনের সুযোগ দিতে তিনি ঢাকা-৫ আসনের জনগণের প্রতি আহ্বান জানান। কামাল হোসেন বলেন, ‘‘নিরাপদ, কল্যাণ ও মানবিক বাংলাদেশ বিনির্মাণই জামায়াতে ইসলামীর অঙ্গিকার’’। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে রাজধানীর শনিরআখড়া দনিয়া কলেজ মাঠে ঢাকা-৫ আসন কমিটির উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও ঢাকা-৫ আসন কমিটির পরিচালক আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় ঢাকা-৫ নির্বাচনী এলাকার ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এছাড়া জনসভায় জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জনসভা শেষে, শনিরআখড়া, কাজলা, যাত্রাবাড়ী এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ও গণভোটে ‘হ্যাঁ’ ভোটে জনসাধারণকে উদ্বুদ্ধকরণে এক গণসংযোগ অভিযান পরিচালিত হয়। 

এদিকে ঢাকা-৬ আসনের বংশাল থানার (৩৪ নং ওয়ার্ড) উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় সুরিটোলা স্কুল মাঠে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি (ঢাকা-৬ আসনে দাঁড়িপাল্লা প্রতীকে সংসদ সদস্য প্রার্থী) ড. আব্দুল মান্নান। জনসভায় আরও বক্তব্য রাখেন ঢকা-৭ নির্বাচনী এলাকার ১১ দলীয় জোটের স্থানীয় নেতৃবৃন্দ। এসময় জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ১১ দলীয় জোট সমর্থিত জামায়াতে ইসলামীর মনোনীত ঢাকা-৬ আসনের এমপি প্রার্থী ড. আব্দুল মান্নান বলেন, ১২ ফেব্রুয়ারি শুধু সরকার গঠনের একটি নির্বাচন নয়। ১২ ফেব্রুয়ারি ২টি নির্বাচন। এই দিন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে বাংলাদেশ থেকে আধিপাত্যবাদের রাজত্ব ও ফ্যাসিবাদের উত্থান চিরতরে বন্ধ হবে এবং জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিলে নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে। স্বাধীনতার ৫৪ বছরেও মানুষের প্রত্যাশিত বাংলাদেশ কেন প্রতিষ্ঠিত হয়নি প্রশ্ন রেখে তিনি বলেন, কারণ সৎ ও যোগ্য নেতৃত্বের অভাব ছিল। যারা বিগত সময়ে রাষ্ট্র পরিচালনা করেছে, ক্ষমতার মসনদে বসেছে তারা জনগণকে শোষণ করেছে। দুর্নীতি, সন্ত্রাসী ও চাঁদাবাজির মাধ্যমে দলীয় নেতাকর্মীদের সম্পদশালী করেছে। জনগণের পকেট কেটে, বিদেশি ঋণ জনগণের ঘাড়ে তুলে দিয়ে নিজেরা বিদেশে দেশের সম্পদ পাচার করেছে। যার কারণে তাঁরা দেশের দুঃসময়ে কেউ দিল্লি কেউ লন্ডন পালিয়ে গেছে। জামায়াতে ইসলামীর কোনো নেতাকর্মী জনগণকে রেখে কখনো দেশ ছেড়ে পালিয়ে যায়নি। জনগণের সুখে-দুখে জনগণের পাশেই ছিল, আগামীতেও থাকবে, ইনশাআল্লাহ।  

বার্তা প্রেরক

(আশরাফুল আলম ইমন)

সহকারী মিডিয়া সম্পাদক

ঢাকা মহানগরী দক্ষিণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

দনিয়া কলেজ মাঠে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা

প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারি ২০২৬

featured Image

৩০ জানুয়ারি ২০২৬

প্রেস বিজ্ঞপ্তি 

দনিয়া কলেজ মাঠে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা 

*নিরাপদ, কল্যাণ ও মানবিক বাংলাদেশ বিনির্মাণই জামায়াতে ইসলামীর অঙ্গিকার - মোহাম্মদ কামাল হোসেন*

১১ দলীয় জোট সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন বলেছেন, যারা বুকের রক্ত ঢেলে দিয়ে, গুমের শিকার হয়ে, ফাঁসির মঞ্চে গিয়ে জীবন দিয়ে বাংলাদেশকে ফ্যাসিবাদের হাত থেকে মুক্ত করেছে; আমাদের দায়িত্ব হচ্ছে সেই শহীদের রক্তের দায় শোধ করতে এদেশে ফ্যাসিবাদের পথ চিরতরে বন্ধ করা। ফ্যাসিবাদের পথ চিরতরে বন্ধ করতে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। পাশাপাশি নতুন বাংলাদেশ বিনির্মাণে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ মুক্ত ১১ দলীয় জোট সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জামায়াতে ইসলামীকে সরকার গঠনের সুযোগ দিতে তিনি ঢাকা-৫ আসনের জনগণের প্রতি আহ্বান জানান। কামাল হোসেন বলেন, ‘‘নিরাপদ, কল্যাণ ও মানবিক বাংলাদেশ বিনির্মাণই জামায়াতে ইসলামীর অঙ্গিকার’’। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে রাজধানীর শনিরআখড়া দনিয়া কলেজ মাঠে ঢাকা-৫ আসন কমিটির উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও ঢাকা-৫ আসন কমিটির পরিচালক আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় ঢাকা-৫ নির্বাচনী এলাকার ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এছাড়া জনসভায় জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জনসভা শেষে, শনিরআখড়া, কাজলা, যাত্রাবাড়ী এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ও গণভোটে ‘হ্যাঁ’ ভোটে জনসাধারণকে উদ্বুদ্ধকরণে এক গণসংযোগ অভিযান পরিচালিত হয়। 

এদিকে ঢাকা-৬ আসনের বংশাল থানার (৩৪ নং ওয়ার্ড) উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় সুরিটোলা স্কুল মাঠে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি (ঢাকা-৬ আসনে দাঁড়িপাল্লা প্রতীকে সংসদ সদস্য প্রার্থী) ড. আব্দুল মান্নান। জনসভায় আরও বক্তব্য রাখেন ঢকা-৭ নির্বাচনী এলাকার ১১ দলীয় জোটের স্থানীয় নেতৃবৃন্দ। এসময় জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ১১ দলীয় জোট সমর্থিত জামায়াতে ইসলামীর মনোনীত ঢাকা-৬ আসনের এমপি প্রার্থী ড. আব্দুল মান্নান বলেন, ১২ ফেব্রুয়ারি শুধু সরকার গঠনের একটি নির্বাচন নয়। ১২ ফেব্রুয়ারি ২টি নির্বাচন। এই দিন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে বাংলাদেশ থেকে আধিপাত্যবাদের রাজত্ব ও ফ্যাসিবাদের উত্থান চিরতরে বন্ধ হবে এবং জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিলে নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে। স্বাধীনতার ৫৪ বছরেও মানুষের প্রত্যাশিত বাংলাদেশ কেন প্রতিষ্ঠিত হয়নি প্রশ্ন রেখে তিনি বলেন, কারণ সৎ ও যোগ্য নেতৃত্বের অভাব ছিল। যারা বিগত সময়ে রাষ্ট্র পরিচালনা করেছে, ক্ষমতার মসনদে বসেছে তারা জনগণকে শোষণ করেছে। দুর্নীতি, সন্ত্রাসী ও চাঁদাবাজির মাধ্যমে দলীয় নেতাকর্মীদের সম্পদশালী করেছে। জনগণের পকেট কেটে, বিদেশি ঋণ জনগণের ঘাড়ে তুলে দিয়ে নিজেরা বিদেশে দেশের সম্পদ পাচার করেছে। যার কারণে তাঁরা দেশের দুঃসময়ে কেউ দিল্লি কেউ লন্ডন পালিয়ে গেছে। জামায়াতে ইসলামীর কোনো নেতাকর্মী জনগণকে রেখে কখনো দেশ ছেড়ে পালিয়ে যায়নি। জনগণের সুখে-দুখে জনগণের পাশেই ছিল, আগামীতেও থাকবে, ইনশাআল্লাহ।  

বার্তা প্রেরক

(আশরাফুল আলম ইমন)

সহকারী মিডিয়া সম্পাদক

ঢাকা মহানগরী দক্ষিণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল